ভাইরাল & ভিডিও

Ranu Mondal: কনের সাজে ‘বাসি বাদাম’ গান ধরলেন রানু মন্ডল, দেখে হাসি থামছে না নেটজনতার

সমাজকর্মী অতীন্দ্র চক্রবর্তীর দৌলতে সোশ্যাল মিডিয়ার হাত ধরেই মানুষের মাঝে সাময়িক স্টার হয়েছিলেন রানাঘাটের রানু মন্ডল। একটা সময় রানাঘাটের স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষা করতেন তিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই তার জনপ্রিয়তা ছড়িয়ে যায় বহু মানুষের মাঝে। তৈরি হয় ঠুনকো সম্মানের প্রাচীরও। যার জন্য এখন তিনি আর স্টেশনে বসে ভিক্ষাও করতে পারেন না। প্রতিমুহূর্তে নেটনাগরিকদের অধিকাংশের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় তাকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাময়িক জনপ্রিয়তা পেলেও বর্তমানে তিনি আবারো ফিরে এসেছেন তার পুরনো জায়গাতেই।

বর্তমানের সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটরদের কাছে রানু মন্ডল একজন কমেডি কনটেন্ট হয়ে উঠেছেন। তাকে নিয়ে ভিডিও বানানোর জন্য প্রায়ই বহুজন পৌঁছে যান রানু মন্ডলের রানাঘাটের বাড়িতে। সেখানেই তার অদ্ভুত কান্ডকারখানা গুলোকে ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে দেন তারা, যা ভাইরাল হয় নিমেষে। এই ভিডিওগুলির সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে থেকে থেকেই তুমুল কটাক্ষের শিকার হন রানু মন্ডল। তবে এর প্রতিবাদও জানান বহু নেটিজেন। কারণ অনেকের মতে, একজন মানসিক ভারসাম্যহীন মহিলাকে কখনোই এইভাবে সকলের সামনে অপদস্ত করা উচিৎ নয়।

সম্প্রতি রানু মন্ডলের একটি ইনস্টারিল ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সেটি শেয়ার করে নেওয়া হয়েছে ‘হাসে দা সামান’ নামের একটি অফিসিয়াল কমেডি পেজ থেকেই। এই মুহূর্তে রানু মন্ডলের সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিও দেখার পর থেকে রীতিমতো হাসির রোল উঠেছে গোটা নেটদুনিয়ায়। সাম্প্রতিক ভিডিওতে আবারো তাকে বিয়ের কনেবউয়ের সাজে দেখা গিয়েছে। বেনারসি, মুকুট, গয়না সবটাই ছিল তার পরনে। আর এই বেসেই বাদামবাবুর গান ধরেছিলেন তিনি। কাঁচা বাদামের বদলে গাইলেন ‘বাসি বাদাম’। বলাই বাহুল্য, তার সেই গান শুনে হাসি নিয়ন্ত্রণে থাকছে না নেটজনতার। সম্ভবত আবারো কোন এক ইউটিউবার বা ভ্লগার বাড়িতে গিয়ে তাকে এমন সাজিয়েই বানিয়েছেন ভিডিও। এই মুহূর্তে ‘বাসি বাদাম’এর সূত্র ধরেই নেটমহলে আবারো হাসির খোরাক রানাঘাটের রানু মন্ডল।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026