ভাইরাল & ভিডিও

Ranu Mondal: বিয়ের সাজে ‘কাঁচা বাদাম’ গাইলেন রানু মন্ডল, ব্যাপক ভাইরাল নেট দুনিয়ায়

বর্তমানে সোশ্যাল মিডিয়া অনেকের কাছে বিনোদনের প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এটি আয়ের অন্যতম পথ বর্তমান প্রজন্মের কাছে। বহু নেটিজেন নিজের সময় ব্যয় করার জন্য বিভিন্ন ধরনের কনটেন্টের উপর নির্ভর করে ভিডিও বানান। কেউ কেউ কমেডি ভিডিও বানান। তবে যারা কমেডি ভিডিও বানান তাদের কাছে রানু মন্ডল একটি বিশেষ কনটেন্ট, তা বলাই বাহুল্য। বর্তমান যুগে অনেকেই নিজের চ্যানেলে রানু মন্ডলকে নিয়ে ভিডিও বানানোর জন্য পৌঁছে যান তার বাড়িতে। সম্প্রতি তেমনই এক জনৈক ইউটিউবার পৌঁছে গিয়েছিল রানু মন্ডলের বাড়িতে তাকে নিয়ে ভিডিও বানানোর জন্য। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হতেই ক্ষেপেছেন নেটনাগরিকদের একাংশ।

ভাইরাল হওয়া ভিডিওতে একেবারে কনের সাজে দেখা গিয়েছে রানু মন্ডলকে। বেনারসি, মানানসই গয়না, ভেল সবকিছুই ছিল তার পরনে। আর এই সাজেই ‘কাঁচা বাদাম’ গাইলেন তিনি। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হতেই ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল হওয়ার পর থেকেই আবারো নেটমাধ্যমে ট্রোলের শিকার রানু মন্ডল। সোশ্যাল মিডিয়ায় যেকোনো ট্রোলিং পেজ থেকেই শেয়ার করা হয়েছে এই ভিডিও। তবে সম্প্রতি ফেসবুকের ‘বিং ট্রাভেলার্স’ নামক পেজ থেকে এই ভিডিও শেয়ার করে রীতিমতো প্রতিবাদ জানানো হয়েছে ট্রোলিংয়ের বিরুদ্ধে। ভিডিওটির ক্যাপশন দেখলেই সবটা স্পষ্ট হবে। মজা করার একটা সীমা থাকা দরকার। একজন অসুস্থ মানুষকে নিয়ে এমন না করাই শ্রেয়। নেটিজেনদের মধ্যে অনেকেই তাদের এই কথাকে সমর্থন করেছেন।

সমাজকর্মী অতীন্দ্র চক্রবর্তীর দৌলতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন রানু মন্ডল। রানাঘাটের স্টেশনে বসেই গান গাইতেন তিনি। সেখান থেকেই ভাইরাল হয়েছিলেন তিনি। তার গান সেইসময় পছন্দ করেছিলেন অনেকেই। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ার পাতায় একজন ট্রোল কনটেন্ট হয়ে উঠেছেন। নিজের অদ্ভুত কান্ডকারখানা ও সাজগোজের জন্যই বারবার নেটমাধ্যমের পাতায় ট্রোল হন তিনি।বর্তমানে রানু মন্ডল রানাঘাটে তার সেই পুরোনো জায়গাতেই ফিরে এসেছেন। আবারো লোকের দয়াতে বাঁচতে হচ্ছে তাকে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026