রকেটের গতিতে উত্থান হয়েছিল রানাঘাটের রাণু মণ্ডলের। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন হয়! কোথায় গেল সেই রাণু ম্যাজিক? লাইমলাইট থেকে এক ধাক্কায় অনেকটা দূরে সরে গেছেন রাণু মণ্ডল। গত বছরেই পুজোর প্যান্ডালে রাণুর তেরি মেরি গান বেজেছিল। হঠাৎ করেই উধাও হয়ে গেলেন রানাঘাটের এই শিল্পী। অবশ্য এই ব্যপারে নেটিজেনরা বলছেন, রাণুর অহঙ্কার ওঁর পতনের কারণ। রাণু তাঁর ফ্যানেদের সঙ্গে খারাপ আচরণ করেন, এর জন্যেই রাণু অনেকটা দূরে সরে গিয়েছেন।
মুম্বাই যাওয়ার পরপর রাণু রানাঘাটের পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে ওঠেন। কিন্তু লকডাউনের আগে ফেব্রুয়ারি মাস নাগাদ জানা যায়, নতুন বাড়ি ছেড়ে পুরনো বাড়িতেই ফিরে গিয়েছেন রাণু। ইদানিং তিনি নাকি তেমন কোন কাজের অফার পাচ্ছেন না, এমনটাই জানান যায় নেটিজেনদের থেকে। উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে কাতারে বসবাসকারী ভারতীয়দের নিজস্ব সংগঠন আমন্ত্রণ জানায় রাণুকে। সেখানে ছিলেন হিমেশ নিজেও। আয়োজকরা শিল্পীদের নিয়ে যান একটি শপিং মলে। ভিতরে এক বাঙালি মহিলা সেলফি তোলার জন্য পিছন দিক থেকে রানুকে ডাকেন। আর তাতেই রাণু চটে গিয়ে তাঁকে প্রকাশ্যে অপমান করেন। রাণু বেজায় চটে গিয়ে বলেন ‘টাচ করবেন না! আমি এখন সেলিব্রিটি’! এরপর থেকেই রাণুর ম্যাজিক ভ্যানিশ হতে শুরু করেছিল।
এরমধ্যে, রাণু মণ্ডল একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ত্রাণের আবেদন করেছিলেন। সাড়াও পেয়েছিলেন। কিন্তু তারপরেও শ্রোতাদের মন জয় করতে পারলেন না রাণু মণ্ডল। এখন সোশ্যাল মিডিয়ায় রাণু মণ্ডলের বিভিন্ন হাস্যকর মিম ঘুরে বেড়াচ্ছে। একটা মিম ভীষণ ভাবে ভাইরাল হয়, যেখানে রাণু শর্ট ড্রেস পড়ে জারা জারা টাচ মি টাচ মি টাচ মি গানে নাচ করছেন। শুধু তাই নয়, জ্যাকলিন বাদশার বড় লোকের বেটি লো নিয়েও রাণু কে ট্রোল করা হয়েছে।
রাতারাতি যেমন স্টার হয়েছিলেন রানাঘটের রাণু, তেমনি অপছন্দের তালিকায় চলে যেতে থাকলেন রাণু!
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…