ভাইরাল & ভিডিও

এখন আর সেলেব্রিটি নয়, জঙ্গলের মধ্যে একটি ভাঙা বাড়িতে থাকেন রানু মণ্ডল! ভাইরাল ভিডিও

নদীয়ার রানাঘাটের লতাকন্ঠের তকমা পাওয়া রানু মন্ডলের কথা মনে পড়ে? যার একটি গাওয়া গান স্টেশন প্ল্যাটফর্মে ভিক্ষাবৃত্তি ছেড়ে মুম্বাইতে রুপোলী নগরে পৌছে যাওয়া। এক গান এই রানুকে রাতারাতি স্টার করে দিয়েছিল। হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে গান গেয়ে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গিয়েছিলেন রানু। রীতিমতো তারকার সম্মান পেয়েছিলেন এই রানু মন্ডল। অবশ্য এই ট্যালেন্ট অতীন্দ্রর হাত ধরে গোটা ভারতবর্ষে ছড়ায়। যে ছেলে নিজের ফোনে ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানের একটি ছোট ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল করলেন।

একদিকে যেমন নিজের কন্ঠের জন্য একদিন সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়েছিলেন আজ তেমনি নিজের দুব্যবহারের জন্য আকাশ থেকে মাটিতে এসে পড়েছিলেন রানু মন্ডল। রানাঘাট স্টেশন থেকে পাড়ি দেন বলিউডে। কিন্তু যার হাত ধরে এত সম্মান তাকেই ভুলে গিয়েছিলেন গায়িকা নিজেই। একটি সাক্ষাৎকারে এই অতীন্দ্রকে ভগবানের চাকর বলে তকমা দিয়েছিলেন। ব্যাস! এরপরই মানুষ আর রানুকে পছন্দ করছিলেন না।

গত বছর লকডাউন থেকেই রানুর বাস রানাঘাটের এক ভাড়া বাড়িতে। এবছর করোনার দ্বিতীয় ওয়েভে লকডাউন শুরু হয় রাজ্যে। এখন কেমন আছেন এই গায়িকা? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছ। যেখানে আরো একবার দেখা গিয়েছে রানুকে। তবে এখন তিনি আর কোনো বড় সেলিব্রেটি নয়। দিন আনি দিন খাওয়া অবস্থা গায়িকার। রানাঘাটের এক চার্চের পাশে একটি বাড়িতে এখন থাকেন রানু। আগের দিনর ভাত বেচে থাকলে ফের ফুটিয়ে খান পরের দিন।

“রূপসী রুপা” নামের জলপ্রিয় পেজ থেকেসোশ্যাল মিডিয়া পেজ থেকে ভাইরাল হওয়া এই ভিডিয়োটিতে রানু কিছু মনের কথা বলেন। তিনি জানান, ‘হঠাৎ করেই পরিস্থিতির পরিবর্তন হয়েছিল, বেশ ইমপ্রুভ হয়েছিল। আবার সমস্ত কিছু শেষ হয়ে গেছে এখন তিনি এই পরিস্থিতিতে ঘরের মধ্যে রয়েছেন।। সবটাই ভগবানের দান হিসেবে মেনে নিয়েছেন।

তবে রানুকে নিজের মেয়ের সম্পর্কেও কিছু বলতে বলা হলে তিনি এই প্রসঙ্গ পুরোপুরি এড়িয়ে গিয়েছেন। তবে বোঝা যাচ্ছে, সুখের সময় এসেছিল রানুর আপনজন। যেই রানুর জীবনে সুখ মুখ ফেরালো তারা সকলেই মুখ ফেরালেন। সরাসরি কিছু না বললেও আক্ষেপ ফুটে ওঠে রানুর কন্ঠে।মেয়ের প্রসঙ্গে রানু বলেন, “এখন তো আমার সাথে কেউ নেই, আমি একাই আছি। ভগবানের ভরসায় আছেন।

সুযোগ পেলে তিনি কি আর গান গাইবেন এও জিজ্ঞেস করা হয়? এ প্রশ্নেরও উত্তর দেন রানাঘাটের রানু। তিনি জানান, এটাও পুরোপুরি ভগবানের ইচ্ছা। তিনি না চাইলে তো রানু নিজে থেকে কিছু করতে পারবেননা এও বললেন। রানাঘাটের রেলস্টেশন, অতীন্দ্র, চা, বিস্কুট, কেক, মুম্বাই, হিমেশ, কেরালা সব কিছু ভালোতেই ভগবানের ইচ্ছার কথা বললেন। ভগবানের ইচ্ছা থেকে ছাড়া তো কিছু হয় না। এও রানুর কথা স্পষ্ট উঠে এল৷ নিমেষে ভাইরাল হয় এই ভিডিও।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026