অরূপ মাহাত: ভাগ্য সহায় হলে বদলে যেতে পারে জীবন। রাণাঘাটের রানুদি প্রমাণ করলেন প্রতিভা আর ভাগ্যের মেলবন্ধন জীবনে পরিবর্তন নিয়ে আসবেই। ক’দিন আগেও যে রাণাঘাট স্টেশনে গান গেয়ে ভিক্ষা করে দিন গুজরান করত। সেই রানুদিকে এবার দেখা যাবে হিমেশ রেশমিয়ার বিপরীতে প্লেব্যাক গাইতে দেখা যাবে। হিন্দি সিনেমা ‘হ্যাপি হার্ডি এন্ড হীর’-এর জন্য সুরকার হিমেশ রেশমিয়ার গানে গলা মেলালেন তিনি।
একসময় রাণাঘাট স্টেশনে গান গেয়ে ভিক্ষা করতেন রাণু মন্ডল। রাত কাটাতেন স্টেশন চত্বরেই। জনৈক পথচারীর ফেসবুক লাইভে ‘এক পেয়ার কি নাগমা’- গানটি গেয়ে ভাইরাল হন তিনি। বিখ্যাত হয়ে ওঠেন রাতারাতি। মুম্বাইয়ের একটি বেসরকারি টিভি চ্যানেলের রিয়েলিটি শো-তে গান গাওয়ার ডাক আসে। কলকাতার বিভিন্ন পূজো কমিটির থেকে অনুরোধ আসে থিম সং গেয়ে দেওয়ার। এরপরই বাড়িতে ফিরিয়ে নেন তাঁর মেয়েও।
বলিউডে প্লেব্যাকের পর তাঁকে আবার দেখা যাবে মুম্বাইয়ের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সুপারস্টার সিঙ্গার’-এ। যেখানে বিচারকের ভূমিকায় রয়েছেন হিমেশ। প্রকৃত প্রতিভার বিকাশ ঘটাতে সবসময় পাশে থাকবেন এমনটাই জানান তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…