বলিউড

Ranveer-Deepika-Shah Rukh: বলিউডের কিং খানের প্রতিবেশী হতে চলেছেন দীপবীর, নতুন অধ্যায়ের শুরুতেই এই তারকা জুটি

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও চর্চিত জুটি রণবীর ও দীপিকার। কারণে-অকারণে মিডিয়ার পাতায় চর্চার আলো কাড়েন এই তারকা জুটি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরেই জানা গিয়েছে, দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের জীবনে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। আর সেই নতুন অধ্যায়ের শুরুতেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এক ঝলক। এই মুহূর্তে যার সূত্র ধরেই চর্চিত বলিউডের এই তারকা জুটি।

সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওটি টুইটারে তারকা জুটির একটি ফ্যান পেজ থেকেই শেয়ার করে নেওয়া হয়েছে। এই ঝলকে রণবীর-দীপিকাকে নিজেদের নতুন বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কনস্ট্রাকশন সাইটেই দেখা গিয়েছিল। সেখানকার কিছু কর্মকর্তাদের সাথে কথা বলছিলেন অভিনেত্রী, সাথে ছিলেন অভিনেতাও। তবে ভিডিওতে অভিনেতার মুখ স্পষ্ট বোঝা না গেলেও দীপিকার ঝলক ছিল স্পষ্ট।

ইতিমধ্যেই জানা গিয়েছে, খুব শীঘ্রই কিং খানের প্রতিবেশী হতে চলেছেন দীপবীর জুটি। শাহরুখ খানের মান্নাতের পাশেই এই নতুন অ্যাপার্টমেন্ট কিনতে চলেছেন তারা। কানাঘুষো শোনা গিয়েছে এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টেই ১৬ থেকে ১৯ তলা ইতিমধ্যেই বুক করে ফেলেছেন এই জুটি। এই মুহূর্তে যার বাজার মূল্য ১১৯ কোটি। জানা যাচ্ছে, নিজেদের নতুন এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টেই পরিবারের সকল সদস্যদের নিয়ে থাকবেন তারা। তবে আলিবাগেও এই জুটির বিলাসবহুল বাড়ি রয়েছে।

একসময়ে প্রেমে আঘাত পেয়ে সবকিছুর প্রতি আশাহত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। আর ঠিক সেইসময়ই তার জীবনে আসেন রণবীর সিং। প্রায় দু’বছরের চেষ্টাতেই অভিনেত্রীর মন জয় করতে পেরেছিলেন অভিনেতা। এরপর ২০১৮-তেই একে অপরের সাথে সাত পাক ঘোরেন তারা। একবার এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, যখন তিনি সবকিছু থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টায় ছিলেন তখনই তার হাত শক্ত করে ধরেছিলেন রণবীর। পাশাপাশি তিনি এও জানিয়েছিলেন, অভিনেতা খুব ভালোভাবেই জানেন কিভাবে একজনকে সম্মান দিতে হয়। পাশাপাশি তিনি এও জানিয়েছিলেন, সেইসময়ে তিনিই তার আত্মবিশ্বাসকে গোড়া থেকে ফিরিয়ে দিয়েছিলেন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026