নিউজ

Rapid Rail Service Indian Railways: বুলেট ট্রেনের ভারতের এই দ্রুতগতির ট্রেনটি, কোথা দিয়ে চলবে এই Rapid Rail

আগামী মার্চ মাস থেকে শুরু হতে চলেছে ভারতের সর্বপ্রথম Rapid রেল পরিষেবা। আগামী বুধবার এই ট্রেনটি সাহেবাবাদ থেকে গাজিয়াবাদের দুহাই পর্যন্ত ১৭ কিলোমিটারের রাস্তা ঘন্টায় ১৬০ কিলোমিটার গতিবেগে অতিক্রম করতে চলেছে। এর আগে এই ট্রেনে ট্রায়াল হয়েছিল দূহাই থেকে গুলধর স্টেশন পর্যন্ত। জানিয়ে রাখি, ভারতের এই দ্রুততম রেল পরিষেবা খুব শীঘ্রই সারা ভারতে চালু হতে চলেছে। এই রেল পরিষেবায় পুরো ভারতকে এক সূত্রে গেঁথে ফেলতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জানিয়ে রাখি, আগামী ২০২৫ সালের মধ্যে দিল্লির সরাই কালে খা থেকে মিরাটের যাত্রা মাত্র ৫০ মিনিটের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব হবে। এই রেলপথ নির্মাণ করছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন বা NCRTC। ইতিমধ্যেই তারা এই ট্রেনের যাত্রা পথ এবং ট্রায়ালের উপর কাজ শুরু করে দিয়েছে জোর কদমে। সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই এই ট্রেন পরিষেবা বাস্তবায়িত হবে।

আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় রেলের এই অত্যাধুনিক ট্রেন দেখতে খানিকটা জাপানের বুলেট ট্রেনের মত। অনেকদিক থেকেই জাপানের বুলেট ট্রেনকে টেক্কা দিতে পারে ভারতের এই রেলওয়ে পরিষেবা। এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ১৮০ কিলোমিটার প্রতি ঘন্টা। তবে এখনো পর্যন্ত ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ অর্জন করতে পেরেছে এই ট্রেন। এই ট্রেনের মাধ্যমে খুব সহজেই আপনারা গন্তব্যে পৌঁছে যাবেন। প্রথমে এই ট্রেনের ট্রায়াল শুরু হয়েছিল ৫ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ দিয়ে। সেখান থেকে আজ ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ অর্জন করতে পেরেছে এই বিশেষ ট্রেন। তার সঙ্গে এই ট্রেনের সমস্ত আসন বেশ আরামদায়ক।

প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লি থেকে মিরাট পর্যন্ত এই যাত্রা পথের দৈর্ঘ্য ৮২ কিলোমিটার। এরমধ্যে ১৪ কিলোমিটার রয়েছে দিল্লিতে এবং বাকি ৬৮ কিলোমিটার রয়েছে উত্তরপ্রদেশে। এতদিন পর্যন্ত এই দূরত্ব অতিক্রম করতে প্রায় দু’ঘণ্টার কাছাকাছি সময় লাগতো। তবে এই নতুন রেলওয়ের মাধ্যমে মাত্র ৫০ মিনিটের মধ্যেই এই দূরত্ব অতিক্রম করতে পারবেন যাত্রীরা। তবে হ্যাঁ, ট্রেনের গতি বৃদ্ধি পাওয়ার সাথেই কিন্তু এই ট্রেনের ভাড়া অন্যান্য ট্রেনের থেকে বেশি হবে।

Nirajana Nag

Recent Posts

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা মাস্টারস্ট্রোক! ক্ষমতায় এলেই মাসে ৩ হাজার ভাতা, বড় প্রতিশ্রুতি বিজেপির

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…

April 11, 2026

অফিস যাতায়াতে সেরা কম্বো! কেন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ Honda SP160

Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…

April 11, 2026