নিউজ

Rapid Rail: মেট্রোর ৩ গুণ গতি, বিমানের দরজা, ফ্রি ওয়াইফাই, এই নতুন ট্রেন ব্যবস্থা ফেল করবে রাজধানীকেও

আগামী মাসে দেশের ট্র্যাকে দৌড়াতে শুরু করবে র‍্যাপিড রেল। আধুনিক সুবিধা সহ দেশের প্রথম দ্রুত গতির রেল দিল্লি থেকে মিরাট র‌্যাপিড রেল করিডোরে চলবে। প্রথম ধাপে সাহিবাদ থেকে দুহাই পর্যন্ত চালানো হবে এই ট্রেন। দিল্লি এবং মিরাটের মধ্যে দ্রুত রেলের এই প্রকল্পটি ৩টি ধাপে সম্পন্ন হবে এবং শেষ ধাপটি ২০২৫ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। আপনি যদি মেট্রো ট্রেনকে একটি আরামদায়ক ও দুর্দান্ত ট্রেন হিসাবে বিবেচনা করেন, তবে হয়তো আপনার যাত্রাকে আরো আনন্দময় করে তুলবে এই নতুন রেল ব্যবস্থা। আপনার রেলের ভ্রমণকে আরো উন্নত করে তুলতে পারে এই ট্রেন। র‌্যাপিড রেলের যাত্রা আপনাকে পুরো বিমান ভ্রমণের অনুভূতি দেবে। এটিতে চড়ার পরে, আপনি মেট্রোতে ভ্রমণকেও কিছুটা ‘বেদনাদায়ক’ হিসাবে দেখতে পারেন। সুবিধা, গতি এবং শৈলীর দিক থেকে, র‌্যাপিড রেল মেট্রোকে ছাড়িয়ে যাবে সবদিকেই।

র‌্যাপিড রেলে অ্যাডজাস্টেবল চেয়ার থাকবে, পাশাপাশি দাঁড়ানোর সময় যাত্রীদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় সে জন্য সম্পূর্ণ ব্যবস্থা করা থাকবে। এখানে থাকবে ইন্টিগ্রেটেড এসি সিস্টেম, স্বয়ংক্রিয় দরজার নিয়ন্ত্রণ ব্যবস্থা, লাগেজ রাখার জায়গা এবং বড় জানালা, যাতে যাত্রীরা বাইরের দৃশ্য দেখতে পারবেন। র‌্যাপিড রেলে আরও অনেক সুবিধা রয়েছে, যা মেট্রোতে নেই। এর দরজাগুলো হবে বিমানের মতোই প্লাগইন দরজা। অর্থাৎ দরজা বন্ধ হওয়ার পর বাইরে থেকে বাতাস প্রবেশ করতে পারবে না। এগুলো স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার সাথে সংযুক্ত থাকবে। সাধারণ কোচে তিনটি দরজা এবং প্রিমিয়াম কোচে দুটি দরজা থাকবে।

RRTS ট্রেনগুলি মেট্রোর চেয়ে ৩ গুণ বেশি গতিতে, ১৬০ কিমি/ঘন্টা গতিতে চলতে পারে। এটি মাত্র ৬০ মিনিটে ১০০ কিলোমিটার রাস্তা যেতে পারে। মেট্রোর সাধারণ গতি ৮০ কিমি/ঘন্টা। তার থেকে অনেকটাই বেশি গতিতে ছুটবে এই নতুন ট্রেন ব্যবস্থা, যার ভবিষ্যত একেবারেই উজ্জ্বল বলা চলে।

প্রতিটি সিটে মোবাইল এবং ল্যাপটপ ইত্যাদি চার্জ করার সুবিধা র‌্যাপিড রেলে উপলব্ধ করা হবে। সিটের সাথে কোট হ্যাঙ্গারও দেওয়া হয়, যাতে যাত্রীরা এই ট্রেনে উঠেই নিজের কোট রাখতে পারেন। যাত্রীরা তাদের লাগেজ সিটের উপরে নির্দিষ্ট জায়গায় রাখতে পারবেন। এই সুবিধাটি কিন্তু মেট্রোতে পাওয়া যায় না।

যাত্রীরা র‌্যাপিড রেলে ওয়াইফাই সুবিধা পাবেন। ডাইনামিক রুট ম্যাপ এবং ইনফোটেইনমেন্ট সিস্টেমও বসানো হবে প্রতিটি কোচে। পাশাপাশি প্রতিটি কোচেই লোকো পাইলটের সঙ্গে যোগাযোগ করার সুবিধাও দেওয়া হবে।

দিল্লি-মিরাট রুটে কাজ শেষ হওয়ার পরে, মোট ৩০টি দ্রুতগতির ট্রেন চালানো হবে। প্রথম ধাপে মাত্র ১৩টি ট্রেন চালানো হবে। দ্রুত রেল করিডোরের কমান্ড সেন্টার দুহাইতে নির্মিত হবে। এখন পর্যন্ত র‍্যাপিড রেলের ভাড়া সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে, অনুমান করা হচ্ছে, এই ট্রেনে প্রতি কিলোমিটারে ভাড়া পড়বে ২ টাকা। পরবর্তীতে ভাড়া বাড়ানোর অধিকার বেসরকারি সংস্থার থাকবে না। মেট্রোর মতোই ভাড়া নির্ধারণ করবে কমিটি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026