আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও।
মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন পশুপাখির ভিডিও। পোষ্যদের অবাক করা কীর্তি মন জয় করে নেয় নেট নাগরিকদের। তবে মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন সাপের ভিডিও। শুনে অবাক লাগলেও, সাপের জীবন যাপন এবং সাপ ধরার প্রক্রিয়া সমন্ধে জানার খুব ইচ্ছা তাকে নেটিজেনদের। তাইতো সাপের ভিডিও ইন্টারনেট দুনিয়াতে এলেই, তা ভাইরাল হয়ে যায়। তবে সম্প্রতি যে ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল হয়েছে তা দেখলে অবাক হবেন আপনি।
অনেকেই সাপকে দুধ পান করতে দেখেছেন। এমন অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। তবে সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গেছে যে একটি সাপ জলের বোতল থেকে জল পান করছে। কি বিশ্বাস হল না তো! কিন্তু ভাইরাল ভিডিও দেখলে বুঝতে পারবেন এক সাহসী ব্যক্তি একটি সাপের মুখের কাছে একটি জলের বোতল ধরে রেখেছে। সে জলের বোতল থেকে অল্প করে জল ফেলছে, এবং সাপটি সেটি পান করছে। দেখে মনেই হচ্ছে ওই সাপটি খুব তৃষ্ণার্ত ছিল। এই ভিডিওটি ইন্টারনেটে আসতেই তা ব্যাপক ভাইরাল হয়ে যায়। ভিডিওটি , @kaumudy চ্যানেল দ্বারা YouTube-এ শেয়ার করা হয়েছে। এতে নেট নাগরিকগণ লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছেন। অনেকেই ওই ব্যক্তির সহৃদয় মনোভাব ও সাহসিকতার প্রশংসা করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…