নিউজ

লকডাউনে দূষনের কমে বিপাশা নদীতে দেখা মিলছে বিরল প্রজাতির ডলফিন

পাঞ্জাব : করোনা ভাইরাসের দাপটে স্তদ্ধ জনজীবন। মানুষের দৈনন্দিন জীবনের রুটিনে ভাঁটা পড়েছে। অদৃশ্য ও অতি ক্ষুদ্র জীবানুর জেরে থমকে গিয়েছে গোটা পৃথিবী। গৃহবন্দী সকল মানুষ। রাস্তায় যানবাহন চলাচল পরিষেবা থমকে গিয়েছে একমাসের উপর। আর এই সুযোগে পৃথিবী যেনো নতুন করে শ্বাস নিচ্ছে। এতদিনের দূষণের ফলে প্রকৃতি যেনো এখন তাঁর ক্ষতকে নির্মুল করার চেষ্টা করছে। এরই মাঝে বিপাশা নদীতে দেখা গেল বিশ্বের অন্যতম বিরল স্তন্যপায়ী সিন্ধু নদের ডলফিন।

কিছুদিন আগেই কলকাতার বিভিন্ন ঘাটে প্রায় তিন দশক পরে দেখা গিয়েছে গঙ্গার শুশুকদের। লক ডাউনে দূষণ কমে যাওয়ার ফলে বারবার দেখা মিলছে সিন্ধু নদের ডলফিনদের। পাঞ্জাবের বিপাশা কনজারভেশন রিজার্ভে বাস করে অন্যতম বিরল প্রজাতির এই ডলফিন। বিশ্বে স্বচ্ছ জলের চার ধরনের ডলফিন রয়েছে যার মধ্যে দুটি দেখা যায় ভারতে।

একটি গঙ্গার শুশুক ও অপরটি সিন্ধু নদের ডলফিন। লক ডাউনের ফলে জল দূষন কমে যাওয়ায় দেখা মিলছে সিন্ধু ডলফিনের। গত একমাসের মধ্যে বিপাশা নদীর জল হয়ে গিয়েছে দূষণমুক্ত আর তার ফলেই দেখা মিলছে তাঁদের, সমীক্ষার পর এমনটাই জানিয়েছে পঞ্জাব দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026