দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি সেখানকার তারকাদের নিয়েও মিডিয়াতে এবং দর্শকদের মাঝে মাতামাতির শেষ নেই। তবে গতবছরের শেষে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্যা রাইজ’ এক তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। ছবির অভিনেতা আল্লু অর্জুনের পাশাপাশি অভিনেত্রী রশ্মিকা মন্দনাকে নিয়েও আলোচনা কিছু কম হয়নি। সম্প্রতি গত কয়েকমাস ধরে রশ্মিকা মন্দনার সাথে বিজয় দেবেরাকোন্ডার বিয়ে নিয়ে মিডিয়াতে চর্চা ছিল তুঙ্গে। তবে এবার নিজেদের বিয়ে নিয়ে মিডিয়ার সামনে স্পষ্ট উত্তর দিলেন অভিনেত্রী নিজেই।
২১’শে ফেব্রুয়ারি দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার একটি টুইট নিয়ে আলোড়ন পড়েছিল সোশ্যাল মিডিয়াতে। যেখানে অভিনেতা লিখেছিলেন, আবারো নাকি ভুল কথাবার্তা চলছে। তবে ঐ টুইটে এ ছাড়া আর কিছু উল্লেখ করেননি তিনি। কোন কথা ভুল সেকথা স্পষ্ট ভাষায় সেই টুইটে জানাননি অভিনেতা। তবে তার পরেও অনস্ক্রিন এই জনপ্রিয় জুটির বিয়ে নিয়ে চর্চা চলছিল।
তবে আপাতত নিজের পরবর্তী ছবির প্রচার নিয়েই ব্যস্ত রশ্মিকা মন্দনা। ছবির প্রচার চলাকালীন এক সাংবাদিক বৈঠকে অভিনেত্রী জানান, তার সাথে দেবারাকোন্ডার বিয়ের ব্যাপারটা সম্পূর্ণ গুজব। বিয়ের গুজব সম্পূর্ণ উড়িয়ে দিয়ে তিনি জানান, বিয়ে করার জন্য তার হাতে অনেক সময় রয়েছে। এখনই তিনি বিয়ে নিয়ে কিছু ভাবছেন না। এমনকি তিনি এও বলেন, যারা গুজব ছড়াচ্ছেন তাদের গুজব ছড়াতে দিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…