শ্রীভাল্লীর বোল্ড ব্ল্যাক লুকে ঘুম উড়েছে ভক্তদের, এমন পোশাক পরে হাজির রাশ্মিকা (VIDEO)

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি সেখানকার তারকাদের নিয়েও মিডিয়াতে এবং দর্শকদের মাঝে মাতামাতির শেষ নেই। তবে ২০২১’এর শেষে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্যা রাইজ’ এক তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল সকলের মাঝে। ছবির অভিনেতা আল্লু অর্জুনের পাশাপাশি পর্দার শ্রীভাল্লী অর্থাৎ অভিনেত্রী রশ্মিকা মন্দনাকে নিয়েও আলোচনা কিছু কম হয়নি। বলাই বাহুল্য, বর্তমানে দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন তিনি।

খুব সম্প্রতি অভিনেত্রী উপস্থিত ছিলেন জি সিনেমা অ্যাওয়ার্ডস ২০২৩’এ। এদিন রেড কার্পেটে তার ব্ল্যাক বোল্ড লুক রীতিমতো নজর কেড়েছে সকলের। জি সিনেমা অ্যাওয়ার্ডস ২০২৩’এ অভিনেত্রী অফশোল্ডার ডিজাইনার শর্ট ড্রেসে দেখা দিয়েছিলেন। মাথায় টপনটের পাশাপাশি নুড গ্লসি মেকাপে ছিলেন তিনি। এদিন এই লুকেই অ্যাওয়ার্ড শোতে পাপারাজিৎদের ক্যামেরার সামনে হাজির ছিলেন তিনি। তার এই লুক যে সকলের মাঝে থেকেও রীতিমতো নজর কেড়েছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

উল্লেখ্য, ২০২২’এর অক্টোবর মাসেই বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘গুডবাই’ ছবিটি। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছেন অভিনেত্রী। ছবিতে অমিতাভ বচ্চনের পাশাপাশি সুনীল গ্রোভার, আশিষ বিদ্যার্থী, এলি আব্রামের মতো তারকাদের দেখা মিলেছে। এছাড়াও তার একগুচ্ছ ছবি খুব শীঘ্রই আসতে চলেছে বলিউডের পর্দায়। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘মিশন মজনু’। ছবিতে সিদ্ধার্থ মালহোত্রের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। এছাড়াও রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’ ছবিতেও অভিনয় করতে দেখা যাবে তাকে। পাশাপাশি দীর্ঘ প্রতীক্ষিত পুষ্পার দ্বিতীয় ভাগের খুব শীঘ্রই প্রকাশ্যে আসতে চলেছে। সেই খবর ইতিমধ্যেই মিডিয়ায় প্রকাশিত হয়েছে। আপাতত, ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন রশ্মিকা, সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

Devparna Acharya

Recent Posts

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026

পকেটে টান না বড় স্বস্তি? কলকাতায় সোনার দামে হঠাৎ ঝাঁকুনি, আজই জানুন লেটেস্ট রেট!

কলকাতার সোনার বাজারে আজ এক অদ্ভুত ওঠানামার ছবি সামনে এসেছে, যা সাধারণ ক্রেতা থেকে বিনিয়োগকারী—সবাইকে…

April 1, 2026

পুনম পান্ডে কি গর্ভবতী? বেবি বাম্পের ছবি ঘিরে জোর জল্পনা

অভিনেত্রী পুনম পান্ডে আবারও শিরোনামে। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় নিজের বেবি বাম্প দেখিয়ে ছবি শেয়ার…

April 1, 2026

আবার ঝড়-বৃষ্টির তাণ্ডব! কোন জেলায় সতর্কতা জারি, জানুন আজকের বড় আবহাওয়া আপডেট

একদিকে তাপমাত্রা বাড়ছে, অন্যদিকে রাজ্যজুড়ে চলছে ঝড়-বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।…

April 1, 2026