বলিউড

Rashmika Mandana: পুষ্পের শ্রীবল্লী বাস্তব জীবনে খুব সুন্দর, এই ছবিগুলি দেখলে আপনি অবাক হবেন

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি সেখানকার তারকাদের নিয়েও মিডিয়াতে এবং দর্শকদের মাঝে মাতামাতির শেষ নেই। তবে গতবছরের শেষে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্যা রাইজ’ এক তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল সকলের মাঝে। ছবির অভিনেতা আল্লু অর্জুনের পাশাপাশি অভিনেত্রী রশ্মিকা মন্দনাকে নিয়েও আলোচনা কিছু কম হয়নি। বলাই বাহুল্য, বর্তমানে দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন তিনি।

বর্তমানের অভিনেত্রী হিসেবে প্রায়ই সোশ্যাল মিডিয়ার পাতায় কারণে অকারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। তিনি বর্তমান প্রজন্মের কাছে জাতীয় ক্রাশ, তা আর বলার অপেক্ষা রাখে না। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। আপাতত, সেইসমস্ত ছবির সূত্র ধরেই নেটমহলের একাংশের মাঝে চর্চায় অভিনেত্রী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় যে সমস্ত ছবি ভাইরাল হয়েছে তার কোনটিতেই অভিনেত্রী ছিলেন ট্রাডিশনাল সাজে, আবার কোনটিতে ছিলেন একেবারে ওয়েস্টার্ন লুকে। তবে তার সব ছবিই ভাইরাল হয় নেটদুনিয়ায়। অভিনয়ের পাশাপাশি প্রায়ই একাধিক বোল্ড ফটোশুটে অংশ নিতে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি তারই বেশ কিছু ঝলক নেটজনতার পাশাপাশি গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, অক্টোবর মাসেই বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘গুডবাই’ ছবিটি। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছেন অভিনেত্রী। ছবিতে অমিতাভ বচ্চনের পাশাপাশি সুনীল গ্রোভার, আশিষ বিদ্যার্থী, এলি আব্রামের মতো তারকাদের দেখা মিলেছে। এছাড়াও তার একগুচ্ছ ছবি খুব শীঘ্রই আসতে চলেছে বলিউডের পর্দায়। সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মিশন মজনু’ ছবিতে দেখা মিলবে রশ্মিকার। পাশাপাশি রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’ ছবিতেও অভিনয় করছেন তিনি। পাশাপাশি দীর্ঘ প্রতীক্ষিত পুষ্পার দ্বিতীয় ভাগের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই, সেখানেও দেখা মিলতে চলেছে তার। আপাতত ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন রশ্মিকা, সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

Devparna Acharya

Recent Posts

রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সরকার! ১৫ বছর পর ফের মহাকরণ থেকেই চলবে প্রশাসন?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর রাজ্যের প্রশাসনিক সদর দফতর আবারও রাইটার্স বিল্ডিংয়ে ফিরতে…

May 8, 2026

UPI থেকে YONO, শনিবার ৪৫ মিনিট বন্ধ থাকবে SBI-র একাধিক পরিষেবা

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র গ্রাহকদের জন্য জরুরি সতর্কতা। আগামী ৯ মে শনিবার নির্ধারিত রক্ষণাবেক্ষণের…

May 8, 2026

সরকারি কর্মীদের বড় সুখবর! ৪৫ দিনের মধ্যে আসছে সপ্তম পে কমিশন? আশায় লক্ষ কর্মী

পদ্ম ফুটেছে পশ্চিমবঙ্গে। তৃণমূল সরকারকে সরিয়ে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। আর তার পর…

May 8, 2026

স্বাস্থ্যসাথী কার্ডে আর কতদিন মিলবে সুবিধা? কবে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত?

পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের আবহে নতুন করে চর্চায় উঠে এসেছে স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পের ভবিষ্যৎ। বিজেপি…

May 8, 2026

রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর, ব্যারাকপুরে হারের দু’দিন পরেই বড় সিদ্ধান্ত

রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের আবহে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক তথা…

May 8, 2026

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! শাহের ঘোষণার পর শনিবার ব্রিগেডে শপথ বিজেপি সরকারের

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের পর মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল কয়েকদিন ধরেই। তবে…

May 8, 2026