এই মুহূর্তে সকলের কাছে ‘শ্রীভাল্লী’ নামেই পরিচিত তিনি। দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী রশ্মিকা মন্দনা। ‘পুষ্পা: দ্যা রাইজ’এ অভিনয় করার পর থেকেই অভিনেত্রীর জনপ্রিয়তা দর্শকদের মাঝে এক অন্যমাত্রায় পৌঁছে গিয়েছে। কোন না কোন কারণে সোশ্যাল মিডিয়ার পাতায় চর্চায় থাকেন অভিনেত্রী। ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি শরীরচর্চায় ভীষণভাবে মনোযোগী। সম্প্রতি নিজের শরীরচর্চার একটি ভিডিওর সূত্র ধরেই চর্চায় তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামের ‘ভুম্পলা’ নামক একটি পেজ থেকে অভিনেত্রীর এই শরীরচর্চার ভিডিওটি শেয়ার করা হয়েছে বর্তমানে যা রীতিমতো ভাইরাল নেটমাধ্যমের পাতায়। ভিডিওতে অভিনেত্রীকে জিমে তার ট্রেনারের সাথে ঘাম ঝরাতে দেখা গিয়েছে। ট্রেনারের কথা মতোই তিনি শরীরচর্চা করছিলেন। ভিডিওতে অভিনেত্রীকে হলুদ রঙের শটস্ ও ছাই রঙা স্লিভলেস টি-শার্ট পরে থাকতে দেখা গিয়েছিল। একেবারে জিমের উপযুক্ত পোশাকেই ছিলেন তিনি। সম্প্রতি এই ভিডিওটি তার অনুরাগীদের মাঝে এখন সেনসেশন। রইল সেই ভিডিও
২৫ বছর বয়সী এই দক্ষিণী অভিনেত্রী শুরুতে মডেলিংয়ের সাথে যুক্ত ছিলেন। পরবর্তীকালে ছবিতে কাজ করা শুরু করেন তিনি। ২০১৬ সালে বিনোদন জগতে ডেবিউ ঘটে তার। ‘কিরিক পর্টি’ ছবি দিয়ে নিজের অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী। এরপর থেকে একাধিক হিট ছবি উপহার দিয়ে গেছেন নিজের দর্শকদের। ‘অঞ্জনি পুত্র’, ‘চালো’, ‘গীত গবিন্দম’, পোগাড়ু’, ‘পুষ্পা: দ্যা রাইজ’এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। খুব শীঘ্রই অভিনেত্রীর দেখা মিলবে বলিউডেও।
পুষ্পা ছবিতে অভিনয় করার পর থেকেই বলিউডের একাধিক পরিচালক তার কাছে ছবির অফার নিয়ে গিয়েছেন। জানা গিয়েছে, পর্দার শ্রীভাল্লী খুব শীঘ্রই পা রাখতে চলেছেন বলিউডে। শান্তনু বাগচী পরিচালিত ‘মিশন মজনু’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রশ্মিকাকে। এছাড়াও ‘গুডবাই’ ছবিতে বলিউডের বচ্চন সাহেবের সাথে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এমনকি বরুণ ধাওয়ানের সাথেও কাজ করছেন অভিনেত্রী। বর্তমান যুগে ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ততম অভিনেত্রী তিনি, তা বলার অপেক্ষা রাখে না। আপাতত, অভিনেত্রীর অগণিত ভক্তরা তাকে বলিউডের ছবিতে দেখার অপেক্ষায় দিন গুনছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…