বিনোদন

রুপের সৌন্দর্যে কাঁত সকলে, বলিউডের উড়ান শুরু করল অভিনেত্রী রশমিকা

রশমিকা মন্দানা (Rashmika Mandanna) নামটি সমগ্র বিনোদন জগতের কাছে আপাতত কিছুটা অজানা হলেও খুব তাড়াতাড়ি বলিউডের অন্যতম ব্যস্ত মুখ হতে চলেছেন তিনি। নেপোটিজমের অভিযোগে অভিযুক্ত বলিউডে রশমিকা যথেষ্ট লড়াই করে ধীরে ধীরে নিজের পায়ের নিচের মাটি শক্ত করে তুলছেন। দক্ষিণী ফিল্মের অভিনেত্রী রশমিকা প্রধানতঃ দক্ষিণী ভাষার কমেডি ফিল্ম ‘গীত গোবিন্দম’ এবং ‘সারিলেরু নেক্কেভ্ভারু’-র মাধ্যমে সকলের নজরে আসেন। তবে এই দুটিই আঞ্চলিক ভাষার ফিল্ম হওয়ায় রশমিকা সেভাবে খবরের শিরোনামে আসেননি।

তবে ক্রমশ বলিউডে রশমিকার কাজের সংখ্যা বেড়েই চলেছে। প্রায় সবসময়ই তাঁকে দেখা যায় লাগেজ ট্রলি নিয়ে এয়ারপোর্ট যেতে এবং এয়ারপোর্ট থেকে বাড়িতে কিছুক্ষণের জন্য আসতে। ফলে তাঁর লাইফটাই হয়ে গেছে ‘সুটকেস লাইফ’। 2020 সালে করোনা অতিমারীর কারণে যখন সকলের কেরিয়ারে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে, তখন রশমিকার কেরিয়ারের উড়ান শুরু হয়েছে।

কিছুদিন আগেই হিন্দি ফিল্ম ‘মিশন মজনু’-র শুটিং শেষ করে লখনউ থেকে চেন্নাই ফিরেছেন রশমিকা। এই ফিল্মে রশমিকার বিপরীতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্র ( sidhdharth malhotra)। চেন্নাই-তে চলছে রশমিকা অভিনীত দক্ষিণী ফিল্ম ‘সুলতান’-এর শুটিং। এই ফিল্মের শুটিং শেষ করে রশমিকা ফিরবেন মুম্বইয়ে। সেখানে তাঁর আগামী হিন্দি ফিল্মের স্ক্রিপ্ট রিডিং সেশন রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026