বিনোদন

Animal Success Party: আলিয়ার সামনে রশ্মিকার সাথে ঘনিষ্ঠ রণবীর, দেখুন রণবীরের এই কীর্তি

বিশ্বজুড়ে বহু বিতর্ককে সঙ্গী করে ন’শো কোটির ক্লাবে প্রবেশ করেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandip Reddy Bhanga) পরিচালিত ফিল্ম ‘অ্যানিম্যাল’। দক্ষিণী তারকারা এই ফিল্মের প্রশংসা করলেও বলিউডের বর্ষীয়ান তারকা নাসিরুদ্দিন শাহ (Nasiruddin Shah), জাভেদ আখতার (Javed Akhtar)-রা এই ফিল্মের চিত্রনাট্যকে মানতে রাজি নন। তবে পিছিয়ে থাকল না টিম ‘অ্যানিম্যাল’। 6 ই জানুয়ারির মুম্বইয়ের জুহু এলাকার জে.ডব্লিউ. ম্যারিয়টে আয়োজিত হয়েছিল
‘অ্যানিম্যাল’-এর সাকসেস পার্টি। সন্দীপ তো বটেই, উপস্থিত ছিলেন ‘অ্যানিম্যাল’-এর টিমের প্রত্যেক সদস্য।

এর মধ্যেই নজর কেড়েছেন ফিল্মের নায়িকা রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। ‘অ্যানিম্যাল’ তাঁর বলিউড কেরিয়ারকে দিয়েছে সফলতার মাত্রা। এদিন কালো রঙের অফ শোল্ডার সিকুইনড গাউনে রশ্মিকা ছিলেন অনন্যা। পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়ে সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন ‘অ্যানিম্যাল’-এর পার্টিতে নীল রঙের সাটিনের গাউনে উপস্থিত ছিলেন আলিয়া ভাট (Aliaa Bhatt)। গাউনটি ফ্রন্ট ওপেন। নীল গাউনের সাথে আলিয়ার উজ্জ্বল মেকআপ মুগ্ধ করেছে তাঁর অনুরাগীদের। উপস্থিত ছিলেন মহেশ ভাট (Mahesh Bhatt) ও নীতু কাপুর (Neetu Kapoor)-ও। ছবি তোলার সময় রণবীর তাঁর স্ত্রীকে অনুরোধ করেন হাত ধরতে। অত্যন্ত মিষ্টি এই মুহূর্ত ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

অপরদিকে রশ্মিকার অনেকটা কাছাকাছি গিয়ে রণবীর জরুরী কথা বলছিলেন। সেই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ নায়ককে কটাক্ষ করে লিখেছেন, অফস্ক্রিন স্ত্রীর সামনে অনস্ক্রিন স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হচ্ছেন রণবীর। কিন্তু রশ্মিকার সাথে রণবীর যখন কথা বলছিলেন, সেই সময় কোনোভাবেই আলিয়া স্বামীকে বাঁকা চোখে দেখেননি। তিনি ফিল্মি পরিবারের মেয়ে। ফলে আলিয়া জানেন, ফিল্মি পার্টির ভিড়ে জরুরী কথা বলতে গেলে একটু কাছাকাছি যেতেই হবে। তা কোনোভাবেই অপরাধ নয়।

এদিন রশ্মিকা, আলিয়া,তৃপ্তি দিমরি (Tripti Dimri) সহ পার্টিতে উপস্থিত সব মহিলাদের যথেষ্ট সম্মান দিয়ে ওয়েলকাম জানিয়েছেন রণবীর।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026