বিনোদন

Roshni Bhattacharyya: রাসমনির সেটে জগদম্বার প্রথম আইবুড়োভাত, ছবি শেয়ার করলেন ‘অন্নদা’ প্রমিতা

রোশনি ভট্টাচার্য। বাংলা টেলিভিশনের অতি জনপ্রিয় মুখ। প্রতিদিন সন্ধ্যে ৬ঃ৩০ টা বাজলে এই অভিনেত্রীকে আমরা রাসমনি ধারাবাহিকে রানী রাসমনির ছোট মেয়ে জগদম্বা চরিত্রে দেখতে পাই। এই মুহূর্তে ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্বে ছেলে আর বৌমাদের নিয়ে সংসার করছেন। ধারাবাহিকে এই মুহূর্তে জগদম্বা সদ্য স্বামীকে হারিয়েছেন। তবে রিল রাইফে খুব আনন্দে আছে অভিনেত্রী।

কারণ আর কয়েক দিনের মধ্যেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রানী রাসমণি ধারাবাহিকের সকলের প্রিয় জগদম্বা ওরফে রোশনি ভট্টাচার্য । পুজোর আগেই মনের মানুষের সাথে বাগদান আর রেজিস্ট্রি ম্যারেজ সেরে ফেলেছিলেন রোশনি। আংটি বদলের পর সোশ্যাল ম্যারেজের শুভ দিনটিও এগিয়ে আসছে। দীর্ঘ দিনের বন্ধু তথা প্রেমিক তূর্য সেনের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন রোশনি। রোশনির হবু স্বামী তূর্য অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন কারণ তিনি পেশায় ব্যবসায়ী। তুর্য এবং রোশনির মধ্যে প্রথমে বন্ধুত্ব তৈরি হয়। তারপর প্রেমের সম্পর্কে আবদ্ধ। তূর্যর কাছ থেকে প্রথম বিয়ের প্রস্তাব পান রোশনি।

হাতে আর একমাসও সময় নেই সোশ্যাল ম্যারেজের। আগামী ১৩ই ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোশনি। এর মধ্যে রয়েছে শ্যুটিং এর ব্যস্ততা। তবে শ্যুটিং ফ্লোর তো অভিনেত্রীর আর এক বাড়ি। তাই এদিন এই ধারাবাহিকের প্রিয় জগদম্বাকে আইবুড়ো ভাত খাওয়ালেন রানী রাসমণি উত্তরপর্ব ধারাবাহিকের সকলে। উপস্থিত ছিলেন পর্দার শ্রীরামকৃষ্ণ স্বয়ং। ধাবাহিকের সেটেই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়। শ্যুটিং এর ফাঁকেই ছিল এলাহী আয়োজন। মেনুতে ছিল ভাত, পোলাও, ডাল, চিংড়ি মাছ, মটন, চাটনি, দই। রোশনির আইবুড়ো ভাতের ছবি শেয়ার করেছেন প্রাণের বন্ধু রাসমণি ধারাবাহিকের অন্নদা ওরফে প্রমিতা চক্রবর্তী। আর অভিনেত্রীও হাসিমুখে সব খাবার খেলেন। অনুগামীরাও রোশনীর আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানালেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026