বলিউড

বাদশার ‘গেঁন্দা ফুল’ই বদলে দিলো ছোট্ট গ্রামের শিল্পী রতনের জীবন

কৌশিক পোল্ল্যে: অবশেষে কথা রাখলেন গায়ক বাদশা। বাংলার লোকগীতির অঙ্গ ‘বড়লোকের বেটি লো’ গানের গীতিকার রতন কাহারকে এককালীন পাঁচ লক্ষ টাকা দিয়ে অর্থসাহায্য করলেন বলিউডি গায়ক বাদশা।

গানের আধুনিকীকরন ‘গেঁন্দা ফুল’ নিয়ে এই কদিনে কম জলঘোলা হয়নি। বাদশার গান ইউটিউবে মুক্তির পরপরই ঘোর সমালোচনার মুখে পড়তে বাদশাকে, যেহেতু কিছু বিকৃত শব্দ গানের সঙ্গে যুক্ত হয়ে তার মান অনেকটাই পড়ে গিয়েছে যা একপ্রকার অবমাননা, এছাড়াও উক্ত গানে জ্যাকলিনের অশ্লীল অঙ্গভঙ্গি কখনোই এই সংস্কৃতি প্রদর্শন করে না কাজেই জোর বিতর্ক শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।

আর একটি উল্লেখযোগ্য বিষয় গানের বিবরনীতে রতন কাহারের নামের কোনো উল্লেখ করেননি বাদশা, এবং সমগ্র গানটির গীতিকার হিসেবে তিনি নিজেকেই দাবীদার হিসেবে ঘোষনা করেন। এরপর সমস্ত সত্যি জানার পর ক্রেডিটে বাংলার লোকগীতিকে যুক্ত করে দেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ ভিডিয়োর মাধ্যমে সকলের কাছে অনিচ্ছাকৃত ভুলের জন্য মার্জনা চেয়ে নেন গায়ক। সেই সঙ্গে গীতিকার রতন কাহারকে সমস্ত দিক দিয়ে আর্থিক সাহায্য করার কথাও ঘোষনা করেন। হিসেব মতো নিজের কথা রাখলেন বাদশা। হতদরিদ্র গীতিকারকে সাহায্য করে তিনি মহৎ হৃদয়ের পরিচয়ই দিলেন বটে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026