নিউজ

করোনাকালে মোদির ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রতন টাটা

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে যেভাবে দেশকে সামলাচ্ছে কেন্দ্রীয় সরকার তা নিয়ে, এমনকি করোনায় প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন টাটা গ্রুপের চেয়ারম্যান তথা এমিরেটস রতন টাটা। ASSOCHAM- এর একটি অনুষ্ঠানে গতকাল, শনিবার এই প্রশংসা করেছেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তার সামনেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন রতন টাটা।

এদিন ‘ASSOCHAM Enterprise Of The Century Award’ রতন টাটার হাতে তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে দেশের একাধিক ওঠাপড়ার সাক্ষী থেকেছে এই টাটা গ্রুপ। ভারতের উন্নয়নে টাটা গ্রুপের যথেষ্ট অবদান রয়েছে।’

এরপর বক্তব্য রাখেন রতন টাটা। তিনি বলেন, ‘এত বছর ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছি, প্রধানমন্ত্রী যা করতে চান, আমি তাতেই আশাবাদী। দেশের মধ্যে করোনা পরিস্থিতি, তারপর ভারতের অর্থনৈতিক দুর্বলতা, এসবের মধ্যে দৃঢ়চেতভাবে প্রধানমন্ত্রী দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি কোনও সমস্যা থেকে পালিয়ে যাননি। সামনে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন। এভাবেই প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রতন টাটা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026