অফবিট

হার মানবে বলিউডের হিরোরা, স্কুল জীবনের ছবি শেয়ার করলেন রতন টাটা

স্কুল জীবনের একটি ছবি শেয়ার করেছিলেন ভারতের বিজনেস টাইকুন (Business tycoon of india) রতন টাটা (Ratan Tata)। আর তাতেই আপ্লুত সকলে। চোখ ফেরানো যাচ্ছে না ইয়ং রতন টাটাকে দেখে। জামশেদজি টাটার পুত্র রতন টাটা দেশের সব চেয়ে ধনী ব্যাবসায়ীদের একজন হওয়া সত্ত্বেও ব্যাক্তিগত জীবনে খুবই লাজুক এবং হাসি খুশি। সম্প্রতি তিনি ৬৫ বছর আগে স্কুলজীবনের ছবি শেয়ার করেন ইন্সটাগ্রামের পাতায়। বেশ তাতেই ভাইরাল হয়ে যায় এই পোস্ট। এর আগেও মাটিতে বসে তোলা একটি ছবি রতন টাটা শেয়ার করেছিলেন। একজন এত বিরাট শিল্পপতি মাটিতে বসতে পারেন তাতেই অবাক হয়ে ছিলেন নেট জনতা। আবারও সোশ্যালে উঠেছে ঝড়।

টাটা গ্রুপের চেয়ারম্যান পদে থাকা ছাড়াও রতন টাটা আরও বেশকিছু গুরুত্বপূর্ণ পদে ছিলেন ও আছেন। এদিন স্কুল জীবনের একটি ছবি শেয়ার করে রতন টাটা লিখেছেন, ”লো আর রুডির কথা মনে পড়ছিল। তাই স্কুল জীবনের একটি ছবি শেয়ার করছি। রিভার্ডেল কান্ট্রি স্কুলে পড়তাম আমি। ১৯৫৫ সালের ইয়ার বুক-এ এই ছবিটি ছিল।”

যুবক বয়সে তিনি যে চূড়ান্ত হ্যান্ডসাম ছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না।

৮২ বছর বয়সী রতন টাটার ইনস্টাগ্রামে ফলোয়ার-এর সংখ্যা ৩০ লাখেরও বেশি। এর আগেও যতবার রতন টাটা নিজের পুরনো ছবি শেয়ার করেছিলেন ইন্টারনেটে ঝড় উঠেছিল।

বর্তমানে রতন টাটা ভারতের প্রধানমন্ত্রীর বানিজ্য ও শিল্প বিষয়ক একজন প্রধান উপদেষ্টা, এবং ভারতের ‘ন্যাশনাল মেনুফ্যাকচারিং কম্পিটিটিভনেস কাউন্সিল’ এর সদস্য। এমনকি তিনি তিনি দুইবার ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পদ্মভূষণ লাভ করেছেন।

রতন টাটা ছোট বেলা থেকেই বেশ মেধাবী ছিলেন। ১৯৭৫ সালে তিনি হার্ভাড ইউনিভার্সিটির বিজনেস স্কুল থেকে এ্যাডভান্সড ম্যানেজমেন্ট বিষয়ে একটি কোর্স করেন। এরপর বিজনেসে মন প্রাণ নিয়োগ করেন তিনি।

বর্তমানে তিনি কতটা সফল তা বলার অপেক্ষা রাখে না। তবে এদিন তিনি যেই তাঁর পুরনো ছবি পোস্ট করেছেন তখনই কমেন্টে ভরে যায় সেই পোস্ট। কেউ কেউ লেখেন “I wonder how not a single girl dated any handsome like you , Sir”। আবার কেউ কেউ লিখেছেন “আপনাকে এখনকার বলিউড হিরোদের থেকেও ভালো দেখতে ছিল।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026