নিউজ

হবে না ভক্তের সমাগম, এবার পুরীর রথ টানতে পারে হাতি

এই বছর করোনা আবহের জেরে সব কিছুর নিয়মে পরিবর্তন হয়েছে। এই বছর মানুষের জমায়েত যাতে না হয় তাই নিয়মের বদল করা হয়েছে পুরীর রথযাত্রাতেও। রথের এই উৎসবে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে পুরীতে। এই রথের দড়ি টানার জন্য ভক্তরা ভিড় করেন। কিন্তু এই বছর সেসব কিছুই আর হবে না। পুরীর রথ টানতে পারে মেশিন কিংবা হাতি। ওড়িশা হাইকোর্টের তরফ থেকে ওড়িশা সরকারকে রবিবার এমনই নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ২৩ জুন রথযাত্রা। আর সেই দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার তিনটি বিশাল রথ পুরীর জগন্নাথ মন্দির থেকে গ্রান্ড রোড ধরে টেনে নিয়ে যাওয়া হবে গুন্ডিচা মন্দিরে। আর এই বছর হাতির সাহায্যে বা মেশিন দিয়ে এই রথ টেনে নিয়ে যাওয়া হবে। করোনা ভাইরাসের সংক্রমণ কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু মানুষের ভিড় থাকবে না তাই সংগ্রমনের হার ও কমবে বলে মনে করা হচ্ছে।

ওড়িশা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে আইনজীবী দিলীপ কুমার রায়ের জনস্বার্থ মামলার ভিত্তিতে। প্রসঙ্গত, এই বছর রথযাত্রা নিয়ে নানা টানাপোড়েনের পর এই সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার। এদিকে মাসের শুরুতে জগন্নাথদেবের স্নানযাত্রাও ভক্তদের ছাড়াই কেবলমাত্র সেবায়েতদের দ্বারাই আয়োজিত হয়েছিল। এই পুরোহিতদের ও করোনা পরীক্ষা করা হয়েছিল। যদিও সবার রিপোর্ট নেগেটিভ এসেছিল, যা স্বস্তির খবর। এই বছর রথ যাত্রার সমস্ত কিছুই কেন্দ্র ও রাজ্যের  নির্দেশিকা মেনেই করা হবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

Anirban Kundu

Recent Posts

Tesla-কে টক্কর! Kia EV9-এর এই ফিচারগুলো দেখলে চোখ কপালে উঠবে

ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…

March 26, 2026

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026

টাকা ঢোকেনি এখনও? যুবসাথী নিয়ে বড় ঘোষণা—কবে পাবেন ১৫০০ টাকা, জানালেন মমতা

আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…

March 26, 2026