নিউজ

রেশন কার্ড আছে? তাহলেই সরকার আপনার অ্যাকাউন্টে দেবে ১,০০০ টাকা করে, জানুন বিস্তারে

রেশন কার্ডধারীদের জন্য রয়েছে দারুণ খবর। আপনারও যদি রেশন কার্ড থাকে, তাহলে এখন সরকার আপনাকে জানুয়ারী মাসে হাজার হাজার টাকা দিতে চলেছে। এর জন্য সরাসরি রাজ্য সরকারের তরফেও নির্দেশ জারি করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকার ছাড়াও, বেশ কিছু রাজ্যের সরকারও দরিদ্রদের জন্য সময়ে সময়ে অনেকগুলি প্রকল্প পরিচালনা করে। আর এরকমই একটি পরিকল্পনা সম্প্রতি নিয়ে এসেছে একটি রাজ্যের সরকার। চলুন তাহলে জেনে নেওয়া যাক, কোন রাজ্যের সরকার এই নতুন নিয়ম চালু করেছে এবং কিভাবে আপনি এই সুবিধা নিতে পারবেন।

তামিলনাড়ু সরকার দেবে টাকা

তামিলনাড়ু সরকার এই টাকা রাজ্যের মানুষকে দেওয়ার ঘোষণা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এম.কে.স্ট্যালিন আগামী মাসে পোঙ্গল উৎসব উপলক্ষে সেই রাজ্যের রেশন কার্ডধারীদের ১০০০ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী আদেশ জারি করেছেন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন আদেশ দেওয়ার সময় বলেছেন যে, আগামী মাসে পোঙ্গল উপলক্ষে তিনি রেশন কার্ডধারীদের অ্যাকাউন্টে ১০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। রাজ্য সরকার প্রতি বছর পোঙ্গল উপলক্ষে দরিদ্রদের কিছু কিছু করে টাকা দেয়। সেই সঙ্গে উপহার হিসেবে দেওয়া হয় চাল, চিনির মতো জিনিসও।

এক কেজি চাল-চিনিও দেওয়া হবে

একটি সরকারি বিবৃতি অনুসারে, ১০০০ টাকা দেওয়ার পাশাপাশি, সমস্ত রেশন কার্ডধারীদের উপহার হিসাবে চালও দেওয়া হবে। আপনাদের জানিয়ে রাখি, এই আদেশটি শ্রীলঙ্কার পুনর্বাসন শিবিরে বসবাসকারী পরিবারগুলির জন্যও প্রযোজ্য হবে৷ সরকারি বিবৃতি অনুযায়ী, এক কেজি চাল ও এক কেজি চিনিও এই সুবিধাভোগীদের দেওয়া হবে। ২ জানুয়ারি থেকে অর্থ বিতরণ শুরু হবে। সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের প্রায় ২.১৯ কোটি কার্ডধারী উপকৃত হবেন। এই সিদ্ধান্তের ফলে রাজকোষে প্রায় ২,৩৫৬.৬৭ কোটি টাকার বোঝা পড়বে। স্টালিন ২ জানুয়ারী এখানে পোঙ্গল উপহার প্রকল্প চালু করবেন এবং ১৫ জানুয়ারী সারা তামিলনাড়ু জুড়ে পোঙ্গল উত্সবটি উদযাপিত হবে।

Nirajana Nag

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026