কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। তবে এবার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ই রেশন কার্ড নিয়ে কঠোর হচ্ছে। যারা যারা রেশন কার্ড রাখার শর্ত পূরণ করতে পারবে না তাদের সরকারের কাছে রেশন কার্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের নিয়ম না মেনে রেশন কার্ড জমা না দিলে, আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে আপনার বিরুদ্ধে।
বিভিন্ন সংবাদমাধ্যমে দীর্ঘদিন ধরেই রেশন কার্ড জমা দেওয়ার এবং অযোগ্য ব্যক্তিদের কার্ড ক্যান্সেল হয়ে যাওয়ার এমন খবর বারংবার সামনে আসছে। তবে এই খবর সরকারের নজরে আসতেই তারা জানিয়েছে যে কথাটি আংশিক সত্য। এই খবরটি জানার পরে, ইউপি সরকার এ বিষয়ে অবস্থান স্পষ্ট করে বলেছে যে সরকারের পক্ষ থেকে এমন কোনও আদেশ জারি করা হয়নি।
আসলে আপনি যদি ভুল উপায়ে রেশন কার্ড পেয়ে থাকেন এবং তাঁর মাধ্যমে সরকারের রেশন প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তাহলে যে কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারে। শুধু তাই নয়, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। আসুন জেনে নিই কি কি শর্ত রয়েছে এক নাগরিকের রেশন কার্ড পাওয়ার জন্য:
যাদের ১০০ স্কোয়ার মিটারের বেশি প্লট বা ফ্ল্যাট বা বাড়ি আছে অথবা যাদের চার চাকার গাড়ি ট্রাক্টর অথবা গ্রামের মধ্যে দু লাখ টাকা প্রতি বছরে ইনকাম (শহরের ক্ষেত্রে ৩ লাখ) রয়েছে অথবা যাদের আর্ম লাইসেন্স রয়েছে তারা এই রেশন কার্ড প্রকল্পের জন্য অযোগ্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…