Categories: দেশনিউজ

Ration Card: এই সমস্ত ব্যক্তিরা আর নিতে পারবেন না রেশন পরিষেবা, এই নিয়ম করল সরকার

করোনা পরবর্তী সময় থেকে কেন্দ্র সরকার গোটা দেশজুড়ে ফ্রী রেশন পরিষেবা চালু করেছে। অনেকেই বিনামূল্যের রেশন প্রকল্পের সুবিধা নিচ্ছে। কিন্তু এরই মাঝে সরকার ঠিক মানুষের কাছে বিনামূলের রেশন পৌঁছে দেওয়ার জন্য একটি নতুন নিয়ম কার্যকর করেছে যা আপনার অবশ্যই জানা উচিত। আসলে সরকার এখন পুরনো রেশন কার্ড জমা নিয়ে নিচ্ছে এবং নতুন ধরনের রেশন কার্ড প্রদান করছে শুধুমাত্র যোগ্য ব্যক্তিদের জন্য। সরকারের নিয়ম না মেনে রেশন কার্ড জমা না দিলে, আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে আপনার বিরুদ্ধে। ইতিমধ্যেই সরকার কার্ড জমা দেয়ার তারিখ একাধিকবার বাড়িয়েছে। এরপরও কাউকে অসৎ উপায়ে রেশন আত্মসাৎ করতে দেখা গেলে সরকার তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।

কেন্দ্রীয় সরকার এখন তাদের রেশন কার্ড প্রকল্প শুধুমাত্র প্রয়োজনীয় মানুষদের কাজে লাগানোর জন্য অযোগ্য ব্যক্তিদের তালিকা নিয়ে তদন্ত করছে। অফিসিয়াল সূত্র মতে ইতিমধ্যেই অযোগ্য ব্যক্তিদের রেশন কার্ড জমা দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখানে একটাই প্রশ্ন। কারা এই অযোগ্য ব্যক্তি? জানা গিয়েছে, যাদের ১০০ স্কোয়ার মিটারের বেশি প্লট বা ফ্ল্যাট বা বাড়ি আছে অথবা যাদের চার চাকার গাড়ি ট্রাক্টর অথবা গ্রামের মধ্যে দু লাখ টাকা প্রতি বছরে ইনকাম (শহরের ক্ষেত্রে ৩ লাখ) রয়েছে তারা এই রেশন কার্ড প্রকল্পের জন্য অযোগ্য। এই সমস্ত ব্যক্তিকে ডিএসও অফিসে তাদের রেশন কার্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সমস্ত শর্তাবলী যারা পূরণ করেন অর্থাৎ অযোগ্য ব্যক্তিরা যদি রেশন নিতে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে সরকার আইনি ব্যবস্থা নেবে। এছাড়াও সে যত পরিমাণ রেশন নিচ্ছে তা ফিরিয়ে নেওয়া হবে। সরকার এই বিষয়ে যে যথেষ্ট কঠিন হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026