Ration Card Cancelled: বাতিল হচ্ছে লাখ লাখ রেশন কার্ড, আপনার কার্ড নেই তো তালিকায়? এইভাবে চেক করুন

স্বাধীনতার পর থেকে ভারতে একাধিকবার দুর্ভিক্ষ হয়েছে। আর তারপর থেকে দেশে খাদ্যাভাব দূর করার জন্য যুগান্তকারী রেশন ব্যবস্থা চালু করেছে ভারত সরকার। এখন মোটামুটি ভারতের প্রতিটি রাজ্যের প্রতিটি মানুষের কাছে রেশন রয়েছে এবং প্রতিটি মানুষ এখন প্রতিমাসে প্রচুর পরিমাণে রেশন পেতে পারেন ভারত সরকারের তরফ থেকে। নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য পাওয়ার ক্ষেত্রে এখন ভারতের গরিবদের কোন অসুবিধা নেই। রেশন কার্ড থাকলে সেই কার্ডের ভিত্তিতে নির্ধারিত খাদ্য সামগ্রী সবার সাথে ঠিকঠাকভাবে বন্টন করে দেওয়া যায়। কোন গ্রাহক কত পরিমান খাদ্যশস্য পাবেন তা ঠিক হয়ে যায় তার রেশন কার্ডের ধরনের উপর।

তবে রেশন নিয়ে কিন্তু দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে। তাই এবারে রেশন দুর্নীতিকে রোধ করার জন্য একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করল ভারত সরকার। অনেকেই যারা মারা যাচ্ছেন তাদের রেশন কার্ড ব্যবহার করেও অনেকে রেশন তুলে যান। এবারে ভারতে এই ধরনের দুর্নীতি রুখতে একটা বড় পদক্ষে গ্রহণ করল ভারত সরকার। একটি বিষয়ে সমীক্ষা চালানো হয়েছে সারা ভারতে যেখানে দেখা গিয়েছে ইতিমধ্যে সারা রাজ্যে প্রায় ২ কোটি ভুয়ো রেশন কার্ড রয়েছে। এবারে এই সমস্ত রেশন কার্ড চিহ্নিত করে সেগুলিকে বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত সরকার।

কোন কোন ক্ষেত্রে বাতিল হবে আপনার রেশন কার্ড?

ভারতের স্থায়ী বাসিন্দা না হলে আপনার রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। আপনার পরিবারের বার্ষিক রোজগার দু লক্ষ টাকার বেশি হলে আপনার পরিবারের bpl রেশন কার্ড বাতিল হয়ে যাবে। এছাড়াও যদি পরিবারের কারো নামে দুই একরের বেশি জমি থাকে তাহলেও কিন্তু রেশন কার্ড বাতিল করা হবে।

কিভাবে চেক করবেন আপনার রেশন কার্ড বাতিল হয়েছে কিনা?

এর জন্য আপনাকে প্রথমেই মোবাইল বা কম্পিউটার থেকে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের ওয়েবসাইটে যেতে হবে। এরপরে যে পেজটি খুলবে সেখানে আপনাকে রেশন কার্ড অপশনে ক্লিক করতে হবে। সেখানে চেক দা স্টেটাস অফ ইয়োর রেশন কার্ড, এই বাটনে ক্লিক করতে হবে। এরপরে রেশন কার্ড নম্বর লিখতে হবে এবং ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে ক্যাপচা কোড বসাতে হবে। যদি স্ট্যাটাস একটিভ থাকে তাহলে আপনার রেশন কার্ড ঠিক আছে। না হলে আপনার রেশন কার্ড বাতিল করা হয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026