Categories: দেশনিউজ

Ration Card: এই মাসে পাবেন বিনামূল্যে ১৫০ কেজি চাল, সাধারণ মানুষের জন্য ব্যাপক অফার নিয়ে এল এই রাজ্য সরকার

আপনার কাছেও যদি একটি রেশন কার্ড থাকে এবং আপনি সেটিতে সস্তা রেশন প্রকল্পের সুবিধা গ্রহণ করেন, তবে এই খবরটি আপনার কাজের। হ্যাঁ, নভেম্বর মাস থেকে রেশন কার্ডধারীদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে ছত্তিশগড়ের রাজ্য সরকার। যদি আপনি ছত্তিশগড়ের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনার জন্য দারুন কিছু সুবিধা নিয়ে এসেছে সেখানকার ভূপেশ বাঘেল সরকার। নভেম্বর মাসে, রাজ্যের বিপিএল পরিবারগুলি ৪৫ কেজি থেকে ১৩৫ কেজি পর্যন্ত চাল পেতে চলেছে। রেশন কার্ডধারীদের এই চাল একেবারে বিনামূল্যে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে।

এই রাজ্যে, অক্টোবর মাস পর্যন্ত, বিপিএল পরিবারগুলিকে ১ টাকা এবং এপিএল পরিবারগুলোকে ১০ টাকা প্রতি কেজিতে চাল কিনতে হয়েছিল। আপনাদের জানিয়ে রাখি, ছত্তিশগড়ে লকডাউন চলাকালীন, একটি পরিবারকে সর্বোচ্চ ৮৫ কেজি চাল দেওয়া হয়েছিল। কেন্দ্রের মোদী সরকারের তরফে ডিসেম্বর পর্যন্ত দেশের মানুষকে বিনামূল্যে অতিরিক্ত চাল দেওয়ার ঘোষণা করা হয়েছে। তার মধ্যেই এই নতুন ঘোষণা ছত্তিশগড়ের মানুষের মুখে রীতিমতো হাসি ফুটিয়েছে বলা চলে।

কেন্দ্রের তরফ থেকে, অক্টোবর থেকে এই চাল বিতরণের কথা ছিল। কিন্তু কোনো কারণবশত অক্টোবরে চাল বিতরণ করা সম্ভব হয়নি। তাই এই মাসে, রাজ্য সরকার একই সাথে অক্টোবর-নভেম্বরের (দুই মাস) জন্য কেন্দ্রীয় কোটায় চাল পেয়েছে। এমতাবস্থায়, কেন্দ্রের অতিরিক্ত চাল রেশন কার্ড অনুযায়ী ৫ থেকে ৫০ কেজি পর্যন্ত বিতরণ করা হবে। কত চাল পাওয়া যাবে, তা দেওয়া হবে পরিবারের সদস্যদের ভিত্তিতে।

রেশন কার্ডধারীরা ১৫ থেকে ১৫০ কেজি চাল পাবেন পরিবারের সদস্যদের উপর নির্ভর করে। প্রকৃতপক্ষে, এই রাজ্যটি দুই মাসের অতিরিক্ত চাল এবং এ মাসের চাল এক দফায় বিতরণ করায় সাধারণ মানুষের প্রাপ্য চালের পরিমাণ বেড়েছে। ডিসেম্বরেও কেন্দ্র ও রাজ্য সরকার বিনামূল্যে চাল বিতরণ করবে বলেই জানা যাচ্ছে ঘোষণা মারফত।

তবে, এত পরিমাণ চাল একসাথে আসার কারণে, চাল বিতরণের দোকানে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে । এ বিষয়ে কিছু দোকানদারকে নোটিশও দেওয়া হয়েছে। তাই এবার রেশন হিসেবে কত চাল পাওয়া যাবে তা সরকারের পক্ষ থেকে আগে থেকে জনগণকে জানিয়ে দেওয়া হয়েছে। কোন রেশনকার্ডধারীকে কত চাল দেওয়া হবে, সেটাও আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। তা সত্বেও রেশন ডিলারদের কাছে নোটিশ গিয়েছে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রত্যেক দোকানের বাইরে লাগানোর জন্য। করতে বলা হয়েছে। সেই সঙ্গে আবেদন করা হয়েছে, পুরো চাল নেওয়ার পরই যেনো বুড়ো আঙ্গুলের ছাপ দেন সেই রেশনকার্ডধারী।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026