ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Ration Card KYC: রেশন কার্ড কেওয়াইসি-তে আল্টিমেটাম, এই তারিখের মধ্যে যাচাই না করা হলে বন্ধ হয়ে যাবে গম চাল

অত্যন্ত দ্রুত গতিতে শুরু হয়েছে রেশন কার্ডের কেওয়াইসি করার প্রক্রিয়া। যে রেশন কার্ড ধারীরা এখনো পর্যন্ত এই কেওয়াইসি করে উঠতে পারেননি তাদের কিন্তু এই কাজটা অতি দ্রুত সম্ভব করে ফেলতে হবে, না হলে কিন্তু এই রেশন কার্ডের সুবিধা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে তাদের জন্য। আপনাদের জানিয়ে রাখি, কেওয়াইসি করার শেষ তারিখ কিন্তু ৩১শে ডিসেম্বর। তার আগে আপনাদের কেওয়াইসি করে ফেলতে হবে সবাইকে। আপনি যদি নির্ধারিত সময়সীমার মধ্যে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন না করেন তাহলে যে বিনামূল্যের চাল এবং গম আপনি পাচ্ছেন সেটা পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে ভারত সরকার। রেশন কার্ড কেওয়াইসি করার অর্থ হলো আপনি গ্রাহক হিসেবে নিজেকে পুনরায় রেজিস্টার করছেন। এর মূল উদ্দেশ্য হলো রেশন কার্ড ধারীদের পরিচয় যাচাই করা এবং জাল রেশন কার্ড নির্মূল করা।

কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করলে শুধুমাত্র তারাই উপকৃত হবেন যারা যোগ্য। ভারতে এমন অনেক রেশন কার্ড ধারী রয়েছেন যারা এই মুহূর্তে বেছে নেই কিন্তু তাদের নাম করে অনেকেই এখনো পর্যন্ত রেশন গ্রহণ করছেন। এই ধরনের রেশন কার্ড মূলত জাল রেশন কার্ড ক্যাটেগরিতে পড়ে। এই যা রেশন কার্ড কারো নামে থাকলে সেইটা বাতিল হয়ে যাবে এই কেওয়াইসি প্রক্রিয়ার মাধ্যমে। কেওয়াইসি পরিষেবাগুলিতে অনেক বেশি স্বচ্ছতা আনবে এবং রেশন কার্ড পরিষেবা আরো ভালো করে তুলবে সারা ভারতের গ্রাহকদের জন্য। এই প্রকল্পটি অভাবীদের কাছে পৌঁছেছে কিনা সেটাও জানা যাবে খুব সহজে।

কেওয়াইসি করার প্রক্রিয়াটা খুবই সহজ। আপনি কিন্তু ঘরে বসে অনলাইনে এই কাজটা সম্পন্ন করতে পারেন। পাশাপাশি রেশন ডিলারের কাছে গিয়েও কাজটা করা যেতে পারে। কেওয়াইসি করাতে আপনার নির্দিষ্ট কিছু নথি প্রয়োজন হবে। এর মধ্যে রয়েছে রেশন কার্ড আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড পাসপোর্ট এবং ব্যাংক পাসবুক। তবে রেশন কার্ড এবং আধার কার্ড থাকতেই হবে, বাকি ডকুমেন্ট না থাকলেও অসুবিধা নেই। আপনি অনলাইনে বা রেশনে দোকানে গিয়ে আপনার রেশন কার্ডের স্থিতি পরীক্ষা করে, তারপর রেশন কার্ড কেওয়াইসি করতে পারেন। তবে যদি কোন কারণে আপনি কোন সমস্যার মুখোমুখি হন তাহলে কিন্তু আপনাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026