নিউজ

Ration card: এখন রেশন কার্ড ছাড়াই পেয়ে যান চাল গম চিনি, এই রাজ্য সরকার করল বড় ঘোষণা

আপনার যদি কোন রেশন কার্ড না থাকে এবং আপনি ভারত সরকারের রেশনের সুবিধা গ্রহণ করতে চান তাহলে আপনিও এবার থেকে সহজেই রেশন কার্ড ছাড়া সরকারি চিনি গম এবং চাল কিনতে পারবেন। এই ব্যবস্থা চালু করেছে উত্তরপ্রদেশে যোগী সরকার। ইতিমধ্যে একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ফ্যামিলি আইডি এবং এখানে পরিবারগুলিকে সরাসরি নিজেদের পরিবারের সদস্যের নাম নথিভুক্ত করার অনুরোধ করা হয়েছে। পরিবারগুলি সরকারি প্রকল্প খুবই সহজে অ্যাক্সেস করতে পারবে এবং এর মাধ্যমে যাদের রেশন কার্ড নেই তারাও কিন্তু জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে রেশন গ্রহণ করতে পারবে।

উত্তরপ্রদেশ সরকার এই পোর্টালের সাহায্যে পরিবারগুলিকে তাদের নিজস্ব আইডি তৈরি করতে দিচ্ছে এবং এর মাধ্যমে তারা বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন। যাদের ইতি মধ্যেই রেশন কার্ড রয়েছে তাদের পরিবারের পরিচয় রেশন কার্ড আইডির মাধ্যমে হবে এবং অন্যদের জন্য পোর্টালের মাধ্যমে একটি বিশেষ আইডি তৈরি করা হবে। বলতে গেলে এর ফলে একটি বিস্তৃত ডাটাবেস তৈরি হবে যার মাধ্যমে সহজেই উত্তরপ্রদেশের প্রতিটি পরিবার রেশনের সুবিধা নিতে পারবেন। এই পারিবারিক আইডি অন্যান্য কাজও আপনি ব্যবহার করতে পারেন।

রেশন কার্ড থাকা পরিবার গুলির কার্ডের ভিত্তিতে তাদেরকে রেশন দেওয়া হবে এবং অন্যরা তাদের ১২ সংখ্যার আইডির মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। শুধুমাত্র যারা এই প্রকল্পের সুবিধা নিতে চান তারাই নয় উত্তরপ্রদেশের সমস্ত পরিবার পোর্টালে যোগ দিয়ে তাদের আইডি তৈরি করতে পারেন। যদি তারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে না চান তাহলেও কিন্তু তারা আইডি তৈরি করতে পারেন নিজের। এর মাধ্যমে সেই পরিবার এবং পরিবারের সদস্যদের তথ্য ডাটাবেসে জমা হয়ে যাবে। সমস্ত এপ্লিকেশনগুলি ঘরে বসেই অনলাইনে আপনি সাবমিট করতে পারবেন এবং উত্তরপ্রদেশের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা আপনি গ্রহণ করতে পারবেন সহজে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026