ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Ration Card: বাতিল হবে রেশন কার্ড, এই তারিখের পর এই লোকেদের জন্য আসছে খারাপ খবর

বর্তমানে ভারত সরকার দরিদ্র নাগরিকদের সহায়তা করার জন্য বিভিন্ন রকমের প্রকল্প পরিচালনা করে থাকে। এর মধ্যে একটা জনপ্রিয় প্রকল্প হলো রেশন পরিষেবা। এক্ষেত্রে দারিদ্র্যসীমা নিচে থাকা ব্যক্তিদের ভর্তুকিযুক্ত হারে খাদ্য সরবরাহ করা হয় এবং জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে তাদেরকে রেশন কার্ড দেওয়া হয়। এই রেশন কার্ড দেখিয়ে সরকারি রেশন দোকান থেকে অনেক কম দামে তারা খাদ্যশস্য পেতে পারেন। তবে রেশন কার্ডে একটা দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে এখন থেকে, রেশন দুর্নীতি কমানোর জন্য সমস্ত রেশন কার্ড ধারীদের জন্য একটি ইলেকট্রনিক কেওয়াইসি প্রক্রিয়া চালু করেছে ভারত সরকার।

মাস্কয়েক আগে সমস্ত রেশন কার্ড ধারীদের জন্য এই কেওয়াইসি প্রক্রিয়া বাধ্যতামূলক করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে এই কেওয়াইসি করার সময়সীমা ছিল ১ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত। তবে যেহেতু এখনো পর্যন্ত অনেক গ্রাহক তাদের কেওয়াইসি করে উঠতে পারেননি, তাই এই সময় সীমা বাড়িয়ে ডিসেম্বর মাসের ১ তারিখ অবধি করে দেওয়া হয়েছে। আপনি যদি ডিসেম্বর মাসের ১ তারিখের মধ্যে আপনার কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ না করেন তাহলে আপনার নাম কিন্তু রেশন কার্ডের ডেটাবেস থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর অর্থ হলো আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে এবং আপনি আর সরকারি দোকান থেকে রেশন নিতে পারবেন না।

আপনি যদি এখনো পর্যন্ত আপনার কেওয়াইসি সম্পূর্ণ না করে থাকেন তাহলে দ্রুত এই কাজটা আপনাকে করতে হবে। এর জন্য আপনাকে আপনার এলাকার সরকারি রেশন বিতরণ দোকানে যেতে হবে। এরপরে আপনাকে একটি পয়েন্ট অফ সেল মেশিন ব্যবহার করে আপনার কেওয়াইসি করতে হবে। এখানেই আপনি বায়োমেট্রিক ডেটা আপলোড করতে পারবেন। এই কাজে আপনাকে আপনার দোকানের ডিস্ট্রিবিউটার সাহায্য করবে। এর মাধ্যমে কেবলমাত্র যোগ্য ব্যক্তিরা রেশনের সুবিধা পাবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026