নিউজ

রেশন কার্ড নিয়ে বড় খবর! ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেরে ফেলুন এই কাজ, অন্যথায় বিনামূল্যে রেশন পাওয়া বন্ধ হবে

করোনা মহামারীর পর থেকেই কেন্দ্র সরকার দেশবাসীর জন্য রেশন ব্যবস্থা আরো উন্নত করার পরিকল্পনা নিয়েছে। আপনি যদি সরকারের রেশন ব্যবস্থার সুবিধা নিয়ে থাকেন তাহলে আপনার জন্য আজকের এই প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের জানিয়ে রাখি যে এবার আপনার আধার কার্ডের সাথে রেশন কার্ড লিংক করা বাধ্যতামূলক করা হয়েছে। এই আধার কার্ড এবং রেশন কার্ড লিঙ্ক না করলে আপনি আর রেশন পাবেন না। তবে এই আধার ও রেশন কার্ড লিঙ্কের সময়সীমা বাড়িয়েছে সরকার। আগে এই লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩০ জুন। জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার এবার আধারের সঙ্গে রেশন কার্ড লিংক করার সময়সীমা বাড়িয়ে শেষ তারিখ করেছে ৩০ শে সেপ্টেম্বর ২০২৩। ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য ও জনবণ্টন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় সরকার এই আধার এবং রেশন কার্ড লিংক করাতে চায় কারণ তারা রেশন ব্যবস্থায় কার্ডের অপব্যবহার এবং রেশন কার্ড সংক্রান্ত সমস্ত ঝামেলার অবসান করতে চায়। ডিজিটাইজেশনের দায়িত্বে থাকা খাদ্য ও নাগরিক সরবরাহ বিভাগের উপসচিব নেত্রা মানকেম বলেছেন যে মহারাষ্ট্রে ২.৫৬ কোটি রেশন কার্ডধারী রয়েছে। মহারাষ্ট্রের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, ২৪.৪ লক্ষ লোক অন্ত্যোদয় আন্না যোজনার সুবিধাভোগী, যা দরিদ্র পরিবারগুলিকে উচ্চ ভর্তুকিযুক্ত খাবার সরবরাহ করে। কিন্তু আপনি কি জানেন কি করে আধার কার্ডের সাথে লিংক করবেন রেশন কার্ড? বা রেশন কার্ডের eKYC? না জানলে এই প্রতিবেদনের শেষ অংশটি পড়ুন।

আপনি আপনার বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে মাত্র দু মিনিটে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করতে পারেন। আপনার সুবিধার জন্য দেয়া হলো এই লিংক করার প্রণালীর স্টেপ বাই স্টেপ গাইড।

  • প্রথমে খাদ্য দফতরের ওয়েবসাইট www.wbpds.gov.in খুলুন।
  • এর পরে, ‘রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করুন’ বিকল্পটি নির্বাচন করুন।
  • আপনার রেশন কার্ড নম্বর লিখুন।
  • ‘লিঙ্ক আধার এবং মোবাইল নম্বর’ বিকল্পটি নির্বাচন করুন।
  • এবার আপনার আধার নম্বর লিখুন।
  • আপনার ফোনে একটি ওটিপি আসবে, এটি লিখুন।
  • রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করুন।
  • আধার-রেশন কার্ড লিঙ্ক হওয়ার পরে আপনি একটি এসএমএস পাবেন।
Nirajana Nag

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026