নিউজ

Ration card: অনলাইনেই বাড়িতে বসে করে ফেলুন রেশন কার্ডে নতুন সদস্যের নাম যোগ করার কাজ, জেনে নিন পুরো পদ্ধতি

কেন্দ্রীয় সরকার এখন ৮০ কোটিরও বেশি দরিদ্র মানুষকে প্রতি মাসে খাদ্যশস্য সরবরাহ করতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা চালাচ্ছে। এই যোজনা অনুযায়ী রেশন কার্ডধারী পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী নির্দিষ্ট রেশন পেয়ে থাকেন। রেশন কার্ড শুধুমাত্র রেশন পাওয়ার জন্য ব্যবহার হয় না। অন্যান্য ক্ষেত্রেও পরিচয় পত্র হিসেবে রেশন কার্ড ব্যবহার করা যেতে পারে। রেশন কার্ড ব্যাংক একাউন্ট খোলা থেকে শুরু করে সরকারি স্কিম এবং বেসরকারি স্কিমে পরিচয় পত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। যদি আপনার পরিবারের একজন সদস্যের কাছে রেশন কার্ড থাকে, তাহলে তার কার্ডে আপনি খুব সহজেই নিজের নাম আপডেট করে নিতে পারেন। প্রক্রিয়াটি অত্যন্ত সহজ এবং রেশন কার্ডের নাম যোগ করার কাজ অনলাইন এবং অফলাইন দুভাবেই করা যায়।

কেন্দ্রীয় সরকার রেশন কার্ডধারীদের প্রতি মাসে ৫ কেজি গম এবং ৫ কেজি চাল বিনামূল্যে দিয়ে থাকে। অর্থাৎ আপনার বাড়িতে যদি পাঁচজন সদস্য থাকে তাহলে প্রতি সদস্য প্রতি মাসে ৫ কেজি করে গম এবং চাল পাবেন। অর্থাৎ আপনার বাড়িতে ২৫ কেজি গম এবং চাল আসবে প্রতি মাসে। এছাড়াও রাজ্য সরকারগুলি রেশন কার্ডের প্রতি ইউনিট খাদ্যশস্য ছাড়াও লবণ তেল ইত্যাদি বিক্রি করে থাকে।

রেশন কার্ডে একটি নতুন নাম যোগ করা তখন হয় যখন একজন শিশুর জন্ম হয় অথবা একজন নববিবাহিত মহিলা পরিবারে আসেন। আপনি অফলাইন এবং অনলাইন দুভাবেই এই নাম যোগ করার কাজ করতে পারেন। নাম যোগ করার জন্য আপনার ম্যারেজ সার্টিফিকেট, জন্ম প্রমান পত্র, আদালতের এফিডেভিট এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে।

কিভাবে কাজটা করবেন?

প্রথমে নিকটতম সিএসসি কেন্দ্রে যান এবং আপনার রাজ্যের খাদ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যান। সেই ওয়েবসাইটে গিয়ে ফরম নম্বর ৩ ডাউনলোড করুন। সেখানে রেশন কার্ডের সমস্ত তথ্য পূরণ করুন এবং সেই সাথে যার নাম যোগ করা হবে তার সমস্ত তথ্য পূরণ করুন। তারপরে বুড়ো আঙ্গুলের ছাপ এবং স্বাক্ষর দিন। ফরম পূরণ করে সিএসসি সেন্টার বা খাদ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দিন। এরপর ফরমে দেওয়া তথ্য যাচাই করার পরে রেশন কার্ডে একটি নতুন নাম যুক্ত করা হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026