Today Trending News

Ration Card: রেশন কার্ড ধারীদের জন্য সুসংবাদ, এবার মোটা দানার শস্য পাবেন নাগরিকরা

বিগত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের সাধারণ নাগরিকদের জন্য। যে সিদ্ধান্তের বদৌলতে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। এক কথায় বলা যেতেই পারে, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি দুস্থ পরিবারকে সহায়তা প্রদান করেছে। যদি আপনি ভারতের স্থায়ী বাসিন্দা হন এবং আপনার কাছে রেশন কার্ড থাকে, সেক্ষেত্রে আপনার জন্য আজকের নিবন্ধে আমরা একটি খুশির খবর প্রদান করতে চলেছে। যে খবরটা শোনার পর আপনি আনন্দে লাফিয়ে উঠবেন।

করোনা মহামারির কারণে যখন গোটা বিশ্ব বাজারে খাদ্যের হাহাকার লেগে গিয়েছিল, ঠিক তখন সাধারণ মানুষের কথা ভেবে বাড়তি রেশন দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। বিগত দুই বছরেরও বেশি সময় ধরে বিপিএল রেশন কার্ড ধারীরা মাথাপিছু ৫ কেজি করে চাল অথবা গম পাচ্ছেন। আপনারা জানলে অবাক হবেন, চলতি বছর কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুসারে আগামী দুই বছরের জন্য এই বাড়তি রেশন পাবেন ভারতীয়রা। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন, কেন্দ্রীয় সরকার মাথাপিছু রেশনের পরিমাণ কমাতে চলেছে। তবে আমরা আপনাদের বলি, এই তথ্যটি সম্পূঐ সঠিক নয়। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, রেশন কার্ড ধারীদের জন্য কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করেছে-

উল্লেখ্য, এবার কেন্দ্রীয় সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত খুশির ডালা উন্মোচন করেছে সাধারণ নাগরিকদের জন্য। মাথা কিছু ৫ কেজি গমের পরিবর্তে এবার থেকে ২.৫ কেজি গম প্রদান করবে সরকার। শুধু তাই নয়, ২.৫ কেজি গমের সাথে ২.৫ কেজি বাজরা প্রদান করবে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ যারা এতদিন ৩৫ কেজি গম পেতেন, তারা এবার থেকে ১৮ কেজি কম এবং ১৭ কেজি বাজরা পাবেন। আমরা আপনাদের বলি, চলতি মাসের রেশন বিতরণ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026