নিউজ

Ration Card: এই রেশন কার্ডধারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে, আপনিও কি আছেন সেই তালিকায়?

কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। প্রায় প্রত্যেকটি রাজ্যেই বিনামূল্যে পাওয়া যাচ্ছিল গম এবং চাল। তবে সম্প্রতি এমন এক তথ্য সামনে এসেছে যাতে জানা গিয়েছে অনেক অযোগ্য ব্যক্তি এই রেশন পরিষেবার সুবিধা উপভোগ করছে। তাই কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে।

রেশন কার্ডের মাধ্যমে পরিষেবা পাওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত মেনে চলতে হয়। যারা সেইসব শর্ত পূরণ করতে পারেন না তারা রেশন নেওয়ার জন্য অযোগ্য। আসলে আপনি যদি ভুল উপায়ে রেশন কার্ড পেয়ে থাকেন এবং তাঁর মাধ্যমে সরকারের রেশন প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তাহলে যে কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারে। শুধু তাই নয়, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। ৩১ ডিসেম্বরের মধ্যে অযোগ্যদের রেশন কার্ড সমর্পণ করে দেওয়ার কথা ছিল। যারা এখনও এই কাজ করেননি তাদের বড় সমস্যা আসতে চলেছে।

রেশন কার্ডের সুবিধা পাওয়া অযোগ্যদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত গৃহীত রেশন বাজার হারে ১২ শতাংশ সুদে আদায় করা হবে বলেও জানা যাচ্ছে। আপনাকে রেশন কার্ডের যোগ্য হতে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে। এর জন্য আপনাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। এর সাথে, আপনার বয়স ১৮ বছরের বেশি হওয়া উচিত। আপনার পরিবারে কেউ যেন সরকারি চাকরি না করে। আপনার বাড়িতে একটি চার চাকার গাড়ি থাকা উচিত নয়। আপনার পরিবারের কোনো সদস্যের বেতন ৫ লাখ টাকার বেশি হওয়া উচিত নয়। এই শর্ত আপনি মানলে তারপর আপনি আইনত রেশন কার্ড রাখার যোগ্য হবেন।

Nirajana Nag

Recent Posts

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026

গতির বিপ্লব ভারতে! ২ ঘণ্টায় মুম্বই থেকে আহমেদাবাদ, বুলেট ট্রেনের নতুন ডিজাইন ঘিরে উচ্ছ্বাস

ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…

May 20, 2026

এক ইনিংসেই ইতিহাস! সঞ্জু স্যামসন ঝড়, ভেঙে গেল ধোনির ১৩ বছর আগের রেকর্ড

আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…

May 20, 2026

UIDAI-এর বড় সিদ্ধান্ত! আধার আপডেটের ডেডলাইন বাড়ল, ২০২৭ পর্যন্ত মিলবে এই সুবিধা

ভারতের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি…

May 20, 2026

পশ্চিমবঙ্গে DA ও ৭ম পে কমিশন নিয়ে চাপ বাড়ছে, বড় দাবিতে সরব সরকারি কর্মীরা

পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা (DA) এবং ৭ম পে কমিশন বাস্তবায়নের দাবিতে ফের সরব হয়ে উঠেছেন সরকারি…

May 20, 2026

মন্দিরের সোনা বাজেয়াপ্ত করবে কেন্দ্র? ভাইরাল গুজবের সত্যতা জানাল সরকার

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…

May 19, 2026