নিউজ

রেশন ফ্রি, তিন মাসের পেনশন মিলবে আগাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্ব জুড়ে ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি করেছে। চিন, ইতালি সহ বিভিন্ন দেশে মহামারির আকার ধারণ করেছে কোভিড ১৯। ভারতেও তার থাবা বসিয়েছে এই মারণ রোগ। ইতিমধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৫০০-র বেশি। বিহারে মৃত্যু হয়েছে এক ৩৮ বছরের যুবকের। ফলে রাজ্যবাসীকে সাবধানে থাকার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে একমাত্র কার্যকর পদক্ষেপ হলো সামাজিক বিচ্ছিন্নতা। ফলে, রাজ্যে করোনা আটকাতে লক ডাউনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সীল করে দেওয়া হয়েছে আন্তঃরাজ্য সীমান্তগুলো। এর ফলে রুজিরুটির টান পড়েছে রাজ্যের গরীব মানুষগুলোর। প্রবল চাপের মধ্যে রয়েছেন প্রত্যেকেই। এমন পরিস্থিতিতে রাজ্যবাসীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নীতীশ কুমার।

রাজ্যের সরকারি বিদ্যালয়ে পাঠরত প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ ঘোষণা করেছেন তিনি। এক মাসের রেশন সামগ্রী বিনামূল্যে আগাম বিতরণের ব্যবস্থা করেছেন। একইসঙ্গে যে সমস্ত এলাকায় লক ডাউন চালু রয়েছে সেখানকার মানুষদের জন্য রেশন কার্ড হোল্ডার পরিবারগুলোর জন্য ১০০০ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

একইসঙ্গে পেনশন হোল্ডারদের জন্য তিন মাসের পেনশন আগাম তোলার সুবিধা করেন তিনি। রাজ্যের সমস্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের জন্য বিশেষ সুবিধা প্রদানের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026