নিউজ

রেশন কার্ড ধারকদের জন্য সুখবর, দীপাবলি উপলক্ষে মুদি দ্রব্যের উপরে পাওয়া যাবে বিশাল ছাড়, জানুন কিভাবে

দীপাবলি উপলক্ষে ভারতের প্রত্যেক বাসিন্দার জন্য একটি নতুন প্রকল্প নিয়ে আসতে চলেছে ভারত সরকার। ভারতের প্রত্যেক রেশন কার্ড ধারকদের জন্য একটি নতুন প্রকল্প নিয়ে আসতে চলেছে মোদি সরকার। যদি আপনার কাছেও রেশন কার্ড থাকে তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তরফ থেকে গরীবদের বিনামূল্যের আসন সহ বেশ কিছু সুবিধা দেওয়া হয়ে থাকে। তবে তার মধ্যেই মহারাষ্ট্রের বিজেপি সরকার গরিবদের জন্য ঘোষণা করেছে একটি নতুন প্যাকেজের।

সম্প্রতি মহারাষ্ট্র সরকারের তরফ থেকে দীপাবলি উপলক্ষে ৫১৩ কোটি টাকার একটি বিশেষ প্যাকেজের ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্রের দেড় কোটি রেশন কার্ড ধারকদের দীপাবলি উপলক্ষে নতুন উপহার দিতে চলেছে মহারাষ্ট্রের একনাথ শিণ্ডে সরকার। এই নতুন প্রকল্প অনুযায়ী ১০০ টাকার মধ্যেই নানা রকম সুযোগ-সুবিধা আপনাদের জন্য দেওয়া হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, মঙ্গলবার মহারাষ্ট্রের মন্ত্রীমন্ডল রেশনকার্ড ধারকদের জন্য ১০০ টাকায় সমস্ত মুদি দ্রব্যাদি দেওয়ার ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে এক কিলো সুজি, বাদাম তেল, খাবার তেল, এবং মুগের ডাল।

রাজ্য সরকারের তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কেবলমাত্র ৩০ দিনের জন্যই চলবে এই অফার। এছাড়াও মহারাষ্ট্র সরকারের তরফ থেকে চিনির উপরেও একটা বড় ছাড় দেওয়া হচ্ছে। দীপাবলি উপলক্ষে মহারাষ্ট্র জুড়ে চিনির প্রচলন থাকে ব্যাপক। এই কারণে মহারাষ্ট্র সরকার ৪৭৮ কোটি টাকার চিনি কিনেছে। এছাড়াও ছোলার ডাল, খাবার তেল এবং সুজির মত বেশ কিছু দ্রব্য কেনার পরিকল্পনা চলছে। এছাড়াও ৩৫ কোটি টাকা খরচ করে অন্যান্য খাদ্যদ্রব্য মজুদ করার পরিকল্পনাও শুরু করেছে মহারাষ্ট্র সরকার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026