বলিউড

১৮’তম বিবাহবার্ষিকীতে নস্টালজিক হলেন রবীনা ট্যান্ডন, বিয়ের ভিডিও ভাইরাল

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রবীনা ট্যান্ডন। একসময় ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন তিনি। সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। বর্তমানে রুপোলি পর্দায় বিশেষ দেখা মেলে না তার। তবে এখনো তিনি নিজেকে মেনটেন করে চলেন, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। অবশ্য মাঝে মাঝে বিভিন্ন রিয়্যালিটি শোতে অতিথি বিচারক হিসেবে দেখা মেলে তার। বর্তমানে তিনি নিজের বেশিরভাগ সময়টাই নিজের পরিবারের সাথে কাটান।

কয়েকদিন আগেই ১৮’তম বিবাহবার্ষিকী ছিল অভিনেত্রীর। আর সেইদিনেই রীতিমতো পুরনো দিনের কথা ভেবে নস্টালজিক হয়েছিলেন রবীনা ট্যান্ডন। এদিন স্বামী অনিল থাদানির সাথে বিয়ের বেশকিছু মুহূর্তের ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী, যা এই মুহূর্তে গোটা সোশাল মিডিয়ার পাতায় ভাইরাল। সকলেই পছন্দ করেছেন এই ভিডিওগুলি। কমেন্টবক্সেই পাঠিয়েছেন অনেক ভালোবাসাও।

ভিডিওগুলি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, এদিন তাদের সম্পর্ক ১৮’এ পা দিলো অর্থাৎ প্রাপ্তবয়স্ক হল। এই ১৮ বছরে তাকে ছাড়া অর্থাৎ অনিল থাদানি ছাড়া আর কিছুই চাননি তিনি। খারাপ-ভালো মিশিয়ে এই ১৮’টা বছর কেটেছে তাদের। আর এই পুরো সময়টাতে অনিল থাদানিই ছিলেন তার কাছে সবকিছু। এদিন অভিনেত্রীর এমন আবেগপ্রবণ পোস্ট দেখে তাদের ভালোবাসা জানিয়েছেন অনেকেই। তারকা থেকে সাধারণ সকলেই তাদের বিবাহবার্ষিকীর শুভেচ্ছাবার্তা দিয়েছেন।

শিল্পা শেট্টি, মাধুরী দীক্ষিত, ফারহা খান কুন্দ্রা, নীলাম, বিদ্যা বালনের মতো একাধিক বলিউড তারকারা অনিল থাদানি ও রবীনা ট্যান্ডনকে তাদের ১৮’তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। প্রত্যেকের শুভেচ্ছাবার্তা পেয়ে রীতিমতো আপ্লুত তারা। সমস্ত শুভেচ্ছাবার্তার জন্য সকলের উদ্দেশ্যে ধন্যবাদও জানিয়েছেন অভিনেত্রী।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026