বিনোদন

নো-মেকআপ লুকেও রাস্তায় রাভিনা ট্যান্ডন, 49 বছর বয়সেও আশ্চর্যজনক দেখাচ্ছে

রবীনা ট‍্যান্ডন (Raveena Tandon) -কে ঘিরে বর্তমানে স্পটলাইট তৈরি হয়েছে। নব্বইয়ের দশকের নামী নায়িকা বর্তমানে আরও পোড়খাওয়া। অভিনয়ের দ্বিতীয় ইনিংসে একের পর এক ওয়েব সিরিজে কাজ করে চলেছেন রবীনা। বদলে গিয়েছে তাঁর স্টাইল স্টেটমেন্টও। সব ধরনের পোশাকেই সমান স্বচ্ছন্দ রবীনা। সম্প্রতি মুম্বইয়ের একটি স্টুডিও থেকে বেরোতে দেখা গেল তাঁকে। স্টুডিও থেকে বেরোতেই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন তিনি।

এদিন রবীনার পরনে ছিল সাদা রঙের সোয়েটশার্ট ও কালো রঙের ল্যাটেক্স ট্রাউজার। সোয়েটশার্টটি ফুলস্লিভ। তার সাথে হাই ওয়েস্ট ট্রাউজার টিম আপ করেছেন রবীনা। পায়ে ছিল সাদা রঙের স্নিকার্স। কোনো মেকআপ করেননি রবীনা। দুই চোখের কোল ভরেছিলেন কাজলে। ঠোঁট রাঙিয়েছিলেন লিপস্টিকে। চুলে বেঁধেছিলেন বান। স্টুডিও থেকে বেরিয়ে পাপারাৎজিদের সাথে সৌজন্য বিনিময় করে গাড়িতে উঠে যান রবীনা। গাড়ির ভিতর থেকে পাপারাৎজিদের উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুঁড়ে দেন তিনি। ভিডিওটি ভাইরাল হতেই রবীনার অনুরাগীদের একাংশ ভেসেছেন নস্টালজিয়ায়। অপরদিকে রবীনা অপেক্ষায় রয়েছেন তাঁর নতুন ওয়েব সিরিজ ‘কর্মা কলিং’-এর।

এই ওয়েব সিরিজে রবীনাকে দেখা যাবে আধুনিকা নারীর রূপে। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন রবীনা। নিজেকে ভার্সেটাইল ভাবে মেলে ধরতে চান তিনি। ইতিমধ্যেই ‘কর্মা কলিং’-এর টিজারে নজর কেড়েছে রবীনার লুক। অপরদিকে এই ওয়েব সিরিজের প্রেস কনফারেন্সেও অপূর্ব সেজে উপস্থিত হয়েছিলেন রবীনা। ‘কর্মা কলিং’ ওয়েব সিরিজটি পরিচালনা করছেন রুচি নারায়ণ (Ruchi Narayan)। এই ওয়েব সিরিজটি আগামী 26 শে জানুয়ারি স্ট্রিম হতে চলেছে ডিজনি প্লাস হটস্টারে।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026