বিনোদন

Sooryavanshi Song Tip Tip: ২৭ বছর পর ‘টিপ টিপ বরসা পানি’তে ফের আগুন ধরালো সুন্দরী ক্যটরিনা

‘টিপ টিপ বরসা পানি’ ৯০ দশকের সেই জনপ্র‍িয় মোহরা সিনেমার হলুদ শাড়ি, বৃষ্টিভেজা ব্যকগ্রাউন্ড আর রবীনা ট্যান্ডনের মোহময়ী আবেদন ভরা নাচ এই দিয়ে সেই ঝলক একেবারেই ভোলবার নয়। সেই কোন সময় থেকে মানুষ টিপিক্যাল বৃষ্টির গান বলতে এই গানকে বোঝেন। সহজ ভাষায় সেইসময় থেকে এখনকার দিনেও এই গানের ক্রেজ আছে বহুজনের। এই গানের সঙ্গে সহজে পাল্লা দেওয়ার ক্ষমতা অনেক গানের নেই। তবে মোহরা ছবির এই গানের রিমিক্স নিয়ে এখন বেজায় মত্ত নেটদুনিয়া। তবে এই একুশ দশকে এসে রবীনার জায়গা দখল করলো ক্যাটরিনা।

‘সুর্যবংশী’ সিনেমার এই গানটিকে পুনরায় ব্যবহার করেছেন ছবির নির্মাতারা। অক্ষয়ের জায়গায় কেউ নেয়নি তিনি আজ ও বিরাজমান। অন্যদিকে রবীনার জায়গায় ক্যাটরিনা এবার আগুন লাগিয়েছেন রুপোলি পর্দাতে। এদিন অভিনেত্রীর পরনে ছিল সিলভার গ্লিটার শাড়ি, খোলা চুল আর আবেদনময়ী লুক আর একইরকম বৃষ্টির সিকোয়েন্স আর দুজনের নিদারুণ রোম্যান্স। অনেকের মতেই ক্যায়া বাত ক্যয়া বাত। এই নাচের কোরিওগ্রাফির দায়িত্ব সামলেছেন ফারহা খান। কিন্তু আদৌ পুরনোটির সঙ্গে পাল্লা দিতে পারবে কিনা এই নিয়ে সন্দেহ রয়েছে অনেকেরই। 

বৃষ্টির জল চুঁইয়ে পড়ছে ক্যাটরিনার শরীর দিয়ে, বিকিনি ব্লাউজ আর শাড়িতে আবেদনময়ী ক্যাটরিনাকে দেখে হাঁ পুরুষ অনুগামীরা। উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের গাওয়া অরিজিন্যাল গানটি রিক্রেয়েট করেছেন তনিশক বাগচি। গানের লিরিকসে কিছুটা পরিবর্তন করা হয়েছে, অরিজিন্যাল গানটি লিখেছিলেন আনন্দ বক্সী, সুর দিয়েছিলেন বিজু শাহ। 

শুক্রবারই বড় পর্দায় মুক্তি পেয়েছে পরিচালক রোহিত শেট্টির সূর্যবংশী। মুক্তির প্রথম দিন বক্স অফিসে দুর্দান্ত ফলাফল এই ছবির। প্রথম দিন ২৬.২৯ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। আর শনিবার ইউটিউবে মুক্তি পেয়েছে এই সিনেমার টিপ টিপ বরসা পানি। এই গান মুক্তির সাথে সাথে হিট।
অনেকের মতেই, ‘রবিনাকে টেক্কা দেওয়া কারুর পক্ষে সম্ভব নয়। তবে এই গানে ক্যাটরিনা নিজের সেরাটা দিয়েছে এটা বলব’। অপর একজন লেখেন, ‘এই গানটা জীবনেও পুরোনো হবে না। ক্যাটরিনা ভালো বাছাই রবিনার পরিবর্তে’। কিছু কিছু নেট নাগরিক একথাও লেখেন, ‘অক্ষয়-ক্যাটরিনার বয়স দিন দিন কমছে?’ এই গান এখন বেশ ভাইরাল নেট দুনিয়াতে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026