‘টিপ টিপ বর্ষা পানি’র শুটিং’এর পর বাবাকে মুখ দেখাতে পারেননি অভিনেত্রী রাবিনা ট্যান্ডন, সামনে এল সত্যি ঘটনা

রবীনা ট্যান্ডন ৯০’এর দশকের বলিউডের অন্যতম প্রথম সারির বোল্ড অভিনেত্রী। তিনি আজকের যুগে দাঁড়িয়েও প্রায়ই চর্চায় থাকেন মিডিয়াতে। আজও তিনি টেক্কা দিতে পারেন বর্তমানের বলি ডিভাদের। সোশ্যাল মিডিয়ার পাতাতেও তার আনাগোনা নেহাতই কম নয়। সম্প্রতি একটি পুরনো ঘটনাকে কেন্দ্র করে নেটদুনিয়ায় চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী।

সম্প্রতি অভিনেত্রীর এক পুরনো সাক্ষাৎকারের সূত্রে জানা গিয়েছে, রাজীব রায় পরিচালিত ‘মহড়া’র শুটিংয়ের সময় অভিনেত্রী জানতেন তাকে এই ছবিতে একটি গানের দৃশ্যে বোল্ড অবতারে অবতীর্ণ হতে হবে। তবে এরপর এই পরিচালক অভিনেত্রীকে জানিয়েছিলেন তিনি ‘টিপ টিপ বর্ষা পানি’ গানে অক্ষয় কুমারের সাথে পর্দায় পারফর্ম করার পর তিনি যেন সেই ছবি তার বাবাকে না দেখান। বলাই বাহুল্য, ‘মহড়া’ ছবি দিয়েই দর্শকমহলে এক বিপুল পরিচিতি অর্জন করেছিলেন রবীনা ট্যান্ডন। আজও অভিনেত্রীর কথা উঠলে এই ছবির কথা আসবেই। বলিউড হাঙ্গামায় সাব্বির বক্স ওয়ালার কথা থেকেই এই সত্যি সামনে এসেছে এতদিন পর।

শোনা যায়, শুরুতে এই ছবিতে শুটিং করতে রাজি হননি অভিনেত্রী। তবে পরে সব জেনেশুনে এই ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করতে রাজি হয়েছিলেন তিনি। এই ছবি মুক্তি পাওয়ার আগেই অভিনেত্রী হইচই ফেলে দিয়েছিলেন দর্শকদের মাঝে। ‘টিপ টিপ বর্ষা পানি’তে অভিনেত্রীর ভাবভঙ্গি রীতিমতো উষ্ণতা ছড়িয়েছিল চারিদিকে, যা কায়েম রয়েছে এখনো। এই গানটি কানে এলে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে অভিনেত্রীর মুখ। এতদিন পর এসও সেই গানের সূত্র ধরেই মিডিয়ার পাশাপাশি নিজের অনুরাগীদের মাঝে চর্চায় অভিনেত্রী।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026