খেলা

রশিদ খান এখন অতীত, টি-২০ বোলিং র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থান দখল করলেন এই ভারতীয় ক্রিকেটার

সবাইকে অবাক করে দিয়ে একটি মাত্র সিরিজে অবিশ্বাস্য পারফরম্যান্স করে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব সেরা বোলার নির্বাচিত হয়েছেন ভারতের তরুণ লেগ স্পিনার রবি রবি বিষ্ণোই। এই সময় তিনি পৃথিবীর বিখ্যাত স্পিনার রশিদ খানকে পেছনে ফেলেছেন। আপনি জানলে অবাক হবেন, রবি বিষ্ণোই একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি আইসিসি টি-২০ বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০-এর মধ্যে অবস্থান করছেন। পাশাপাশি, আইসিসি টি-২০ বোলিং র‌্যাঙ্কিংয়ে ১১ তম স্থানে রয়েছেন অক্ষর প্যাটেল।

আমরা আপনাদের বলি, গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ঘটেছিল ভারতীয় লেগ স্পিনার রবি বিষ্ণোই-এর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলে জায়গা নিশ্চিত করেছিল এই ২৩ বর্ষীয় ক্রিকেটার। ইতিমধ্যে জাতীয় দলের হয়ে ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রবি বিষ্ণোই। যেখানে তিনি সর্বমোট ৩৪টি উইকেট দখল করেছেন।

তবে সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অবিশ্বাস্য পারফরমেন্স করে আইসিসি বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছেন রবি বিষ্ণোই। এই সময় তিনি তারকা স্পিনার রশিদ খানকে পেছনে ফেলেছেন। আপনারা জানলে অবাক হবেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে “ম্যান অফ দ্যা সিরিজ” নির্বাচিত হয়েছেন রবি বিষ্ণোই। বর্তমানে ভারতীয় এই বোলারের সংগ্রহে রয়েছে ৬৯৯ পয়েন্ট, যেখানে রশিদ খানের সংগ্রহে রয়েছে ৬৯২ পয়েন্ট। তাছাড়া শ্রীলংকার তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৬৭৯ পয়েন্ট নিয়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026