খেলা

লকডাউন পর্বকে ‘অত্যাচার’ বলে মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী

করোনা মহামারীর জন্য দেশে একটা দীর্ঘ সময় লকডাউন চলেছে। কার্যত গৃহবন্দি হয়ে থাকতে হয়েছে দেশের মানুষকে। এবার সেই লকডাউন পর্বকে ‘অত্যাচার’ বলে মন্তব্য করলেন, ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। লকডাউন পর্ব অতীত করে আবার সাধারণ জীবনে ফিরতে শুরু করেছেন সবাই। দাপট কমছে করোনার। ভারতীয় দলও ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়ায়।

বিরাট কোহিলরা আইপিএলে অংশ নিয়ে অস্ট্রেলিয়া সফরে গেছেন। লকডাউন পর্বের পর, কোচ শাস্ত্রীর কাছে এটাই প্রথম অ্যাসাইনমেন্ট। কাজে ফিরতে পেরে খুশি তিনি। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মানুষের সঙ্গে কথা বলে শাস্ত্রীর মনে হয়েছে, ভারতের লকডাউন ছিল অত্যাচারের মত।

শাস্ত্রী বলছেন, ‘যাঁরা গ্রামের দিকে থাকেন, তারা অনেকটাই সাধারণ জীবন কাটাতে পেরেছেন। কিন্তু শহরের মানুষ নিজেদের বাড়ির বাইরে বেরোতে পারেননি। খেলোয়াড়রা দুমাস খেলার বাইরে থেকেছেন। কিন্তু অস্ট্রেলিয়ায় বিষয়টা ছিল অন্য। শহরের মানুষ লকডাউনেও রাস্তায় বেরোতে পেরেছেন, পার্ক ব্যবহার করতে পেরেছেন। কিন্তু আইপিএলের আগে আমাদের ক্রিকেটাররা মাঠে নামার অনুমতি পায়নি।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026