খেলা

IPL 2023: গায়ের জোরে ভুলভাল লেন্থে করছেন বোলিং, গতির দানব উমরানকে তুলোধোনা করলেন রবি শাস্ত্রী

জিতেছে দল, তবুও প্রাক্তন ক্রিকেটারদের দ্বারা তীব্রভাবে সমালোচিত হচ্ছেন ভারতের স্পিড স্টার উমরান মালিক। আর এর পেছনে দায়ী তার ভুলভাল লেন্থে করা বোলিং। গতকাল দিল্লীর বিপক্ষে খেলতে নেমে তীব্রভাবে সমালোচনার শিকার হয়েছেন উমরান মালিক। আমরা আপনাদের জানিয়ে রাখি, ২০২২ সালে আইপিএলে ধ্বংসাত্মক পারফরমেন্স করে পুরো বিশ্বে পরিচিতি লাভ করেছিলেন উমরান মালিক। দুর্দান্ত গতি এবং অসাধারণ বোলিং করে সবার মন জয় করেছিলেন জম্মু-কাশ্মীরের এই গতিদানব।

সেবার আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করার পর ভাগ্য খুলে যায় উমরান মালিকের। এক বছরের মধ্যে জাতীয় দলে অভিষেক ঘটে তার। তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। এক বছরের মধ্যে হিরো থেকে জিরো হওয়ার যাত্রা সম্পন্ন করেছেন উমরান মালিক। জাতীয় দল থেকে বাদ পড়ার পাশাপাশি বর্তমানে বিভিন্ন মাধ্যমে তাকে নিয়ে সমালোচনায় মেতেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। যদি চলতি আইপিএলে তার পারফরমেন্সের কথা বলি, তবে এখনো পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৭টি ম্যাচে ১০.২৫ ইকোনমি রেটে রান খরচ করে নিয়েছেন মাত্র ৫টি উইকেট।

এদিন দিল্লির বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে সানরাইজ হায়দ্রাবাদ ৬ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে। বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৮৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় দিল্লি ক্যাপিটালস। তবে উক্ত ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় উমরান মালিকের বোলিং নিয়ে প্রশ্নবান ছুড়ে দেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি সরাসরি বলেন,’শুধুমাত্র গতি থাকলেই যে আপনি ভালো বোলার হবেন এমনটা না। বোলিং করার সময় আপনাকে লাইন এবং লেন্থ ঠিক রাখতে হবে। আপনার দলে ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ বোলার রয়েছেন। যখন আপনি আপনার লেন্থ খুঁজে পাচ্ছেন না, তখন অবশ্যই আপনাকে তার কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত। গতি আছে বলেই যে আপনি বিশ্বের সেরা বোলার হবেন এমনটা কখনোই হতে পারে না।’

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026