খেলা

সৌরভের দ্রুত আরোগ্য কামনা করে টুইট রবি শাস্ত্রীর

নয়াদিল্লি: সৌরভের আরোগ্য কামনায় এবার ট্যুইট করলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। এদিন ট্যুইট করে রবি শাস্ত্রী জানান, ‘দ্রুত তাঁর শারীরিক উন্নতির কামনা করছি।  আমার চিন্তাভাবনা তাঁর পরিবার ও ভক্তদের সঙ্গে রয়েছে। শীঘ্রই তাঁর সঙ্গে দেখা হবে বলে আশা রাখছি।’ শুধু শাস্ত্রী নন এদিন ভারতীয় দলের তারকা ও প্রাক্তন খেলোয়াড়েরাও ট্যুইটবার্তাও সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রসঙ্গত, শুক্রবার রাতেই কিছুটা অসুস্থ বোধ করছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ব্যথা ছিল তাঁর বাঁ-হাতে। সকালে জিম করার সময় ব্ল্যাক আউট হয়ে যান তিনি। সঙ্গে ছিল বুকে ব্যাথা। ফলে কোনও ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে উডল্যান্ডসে ভর্তি করানো হয়েছে। আগে থেকেই হার্টের একটি সমস্যা ছিল সৌরভের, এমনটাই অনুমান চিকিৎসকদের। সৌরভের ডাক্তার সরোজ মণ্ডল জানিয়েছেন, যে একটি মৃদ্যু হার্ট অ্যাটাক হয়েছে সৌরভের। তবে এখন কিছুটা ভালো আছেন ও কথা বলছেন সৌরভ। হাসপাতাল সূত্রে খবর, দুটি স্টেন্ট বসতে পারে সৌরভের। অ্যাঞ্জিওপ্লাস্ট করা হচ্ছে।

তাঁর আরোগ্য কামনায় ট্যুইটের মাধ্যমেই অনেকেই বার্তা পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সুস্থতা কামনা করেছেন। এ দিন টুইটারে তিনি লিখেছেন, সৌরভের অসুস্থতার কথা জেনে খুব খারাপ লাগছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য। এদিন অমিত শাহ তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। রাজ্যপাল জগদীপ ধনখড় টুইটে লিখেছেন, সৌরভের দ্রুত আরোগ্যা কামনা করি। হাসপাতাল থেকে জানতে পারতাম তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সৌরভকে দেখতে হাসপাতালে পারেন বাম নেতা সুজন চক্রবর্তী। বিরাট কোহলি, বীরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীর থেকে সকলেই ট্যুইটে আরোগ্য কামনা করেছেন। তবে যা জানা যাচ্ছে, আপাতত স্থিতিশীল রয়েছেন সৌরভ গাঙ্গুলী। প্রাক্তন ভারতীয় অধিনায়কের শারীরিক অসুস্থতা ঘিরে উদ্বেগে রয়েছেন সকলে। দ্রুত তাঁর সুস্থতার চাইছেন সকলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026