খেলা

‘স্যার’ রবীন্দ্র জাদেজা বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার? মোহালি টেস্টের পর বড় বিতর্ক শুরু

শ্রীলংকার বিরুদ্ধে রবীন্দ্র জাদেজার দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেলে জানিয়েছেন,”বর্তমান সময়ে পৃথিবীর সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। যাকে দিয়ে আপনি ২২ গজে যেকোনো কাজ করিয়ে নিতে পারেন।”আকাশ চোপড়ার এমন বক্তব্যের পর বর্তমানে সোশল মেডিয়া রীতিমতো উত্তপ্ত। আকাশ চোপড়া তার বক্তব্যে বলেছিলেন,”রবীচন্দ্রন অশ্বিন কিংবা বেন স্টোকসের থেকে এগিয়ে রয়েছেন রবীন্দ্র জাদেজা।”আকাশ চোপড়ার সেই বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘ দুই মাস বিরতি শেষে শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছেন রবীন্দ্র জাদেজা। টি-টোয়েন্টি সিরিজে বিস্ফোরক পারফরম্যান্সের পর সেই ধারাবাহিকতা দেখালেন টেস্ট সিরিজেও। আর এরপর সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছেন ভারতীয় এই বাঁহাতি অলরাউন্ডার।

শ্রীলংকার বিরুদ্ধে প্রথম টেস্টে একাধিক বিশ্বরেকর্ড গড়েছেন জাদেজা। ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রানের ইনিংসের সাথে সাথে বল হাতেও নিয়েছেন ৯ উইকেট। এক ম্যাচের সর্বাধিক রান সংগ্রাহক এবং উইকেট সংগ্রাহক হিসেবে নিজের নাম ক্রিকেট ইতিহাসে লিখেছেন রবীন্দ্র জাদেজা। আর এর পরেই রবীন্দ্র জাদেজাকে বিশ্বের সেরা অলরাউন্ডার ঘোষণা করেছেন আকাশ চোপড়া। যদিও আইসিসি প্রকাশিত বিশ্বের সেরা অলরাউন্ডারের তালিকা রবীচন্দ্রন অশ্বিন এবং বেন স্টোকসের পরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। এখনো পর্যন্ত জাদেজা ৫৮টি টেস্টে ৮৫ ইনিংসে ৩৬.৪৬ গড়ে ২৩৭০ রান করেছেন। যেখানে ২টি সেঞ্চুরি সহ ১৭টি অর্ধশত রানের ইনিংস রয়েছে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026