খেলা

MS Dhoni: অধিনায়কত্ব ছাড়লেন রবীন্দ্র জাদেজা, ধোনির ঘাড়ে চাপল নেতৃত্ব

বিরাট পরিবর্তন ঘটল চেন্নাই সুপার কিংস শিবিরে। হঠাৎই নেতৃত্ব ছাড়লেন চেন্নাই এর নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজা। আইপিএলের মেগা আসর শুরু হওয়ার দুই দিন পূর্বে দলের নেতৃত্ব জাদেজার হাতে তুলে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। রবীন্দ্র জাদেজার হাত ধরে আইপিএলে যাত্রা শুরু করে চেন্নাই সুপার কিংস। অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকে না নিজে খেলতে পারছিলেন, না দলকে সাফল্য দিতে পারছিলেন। শেষ পর্যন্ত সেই গুরু দায়িত্ব নিজে থেকেই ছেড়ে দিলেন রবীন্দ্র জাদেজা। দলের দায়িত্ব তিনি ফের তুলে দিলেন মহেন্দ্র সিং ধোনির হাতেই।

চলতি আইপিএলে রবীন্দ্র জাদেজার নেতৃত্বে এখনো পর্যন্ত ৮টি ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই সুপার কিংস। যেখানে ছয় ম্যাচে অধিনায়ক হিসেবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন রবীন্দ্র জাদেজা। বর্তমানে ৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস।

এমত অবস্থায় চেন্নাইয়ের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ওপর ভরসা রাখলেন জাদেজা। চাপমুক্ত ভাবে খেলায় মনোনিবেশ করতে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এমনটাই সূত্রের খবর। অর্থাৎ আগামী ম্যাচ থেকে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026