বিরাট কোহলি ও রোহিত শর্মার পর ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেছেন। এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন তিনি। শনিবার বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে বিশ্বকাপ দখল করে ভারত।
সোশ্যাল মিডিয়ায় জাদেজা লিখেছেন, ‘আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে আমি টি-টোয়েন্টি টুর্নামেন্টকে বিদায় জানাচ্ছি। আমি সব সময় আমার দেশের জন্য আমার সেরাটা দিয়েছি এবং অন্যান্য ফর্ম্যাটেও তা চালিয়ে যাব। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো, টি-টোয়েন্টি ক্যারিয়ারের চূড়া। স্মৃতিচারণ, উদ্দীপনা এবং অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ। জয় হিন্দ।’
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে রবীন্দ্র জাদেজা বিশেষ কিছু করতে পারেননি। বল ও ব্যাট হাতে প্রভাব ফেলতে ব্যর্থ হন তিনি। চলতি আসরে মোট আট ম্যাচ খেলে রান করেছেন মাত্র ৩৫। অন্যদিকে উইকেট পেয়েছেন মাত্র একটি।
২০০৯ সালে ভারতের হয়ে অভিষেক হয় রবীন্দ্র জাদেজার। এই ফরম্যাটে তিনি মোট ৭৪টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ১২৭.১৬ স্ট্রাইক রেটে ৫১৫ রান করার পাশাপাশি ৫৪ উইকেট নিয়েছেন এই তারকা অলরাউন্ডার। এছাড়া ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। এশিয়া কাপে খেলেছেন ছয়টি ম্যাচ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…