খেলা

IND Vs NZ: নিউজিল্যান্ডের ‘চরম শত্রু’ প্রত্যাবর্তন করতে চলেছে টিম ইন্ডিয়ায়, ভয়ে কাঁপছে বিপক্ষ দল

শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজ শেষ হতে না হতেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। আগামী ১৮ জানুয়ারি সিরিজের প্রথম ওডিআই ম্যাচে মাঠে নামবে দুই শক্তিশালী দল। ইতিমধ্যে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছেন হার্দিক পান্ডিয়ারা। আগামী ১০ জানুয়ারি শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। এই ম্যাচে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা সহ কে এল রাহুল।

তবে সম্প্রতি এমন একটি তথ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে, খবরটি শোনার পর থেকে ভয়ে কাঁপছে নিউজিল্যান্ড শিবির। সূত্রের খবর, দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। শোনা গেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন তিনি।

উল্লেখ্য, ২০২২ সালে এশিয়া কাপের মধ্যভাগে গভীর চোট পান রবীন্দ্র জাদেজা। যে কারণে এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচ খেলে দেশে ফিরে আসতে হয় তাকে। এমনকি গুরুতর চোট পাওয়ার কারণে খেলতে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসর। উল্লেখ্য, এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ডান হাঁটুতে চোট পেয়েছিলেন ভারতের এই তারকা ক্রিকেটার।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা এদিন সংবাদমাধ্যমকে জানান, বর্তমানে রবীন্দ্র জাদেজা ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রয়েছেন। খুব শীঘ্রই তিনি ফিটনেস টেস্ট দেবেন। যদি সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারেন তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় একাদশে তাকে দেখা যেতে পারে।

এক নজরে দেখে নিন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ সমূহ-

১৮ জানুয়ারি ১ম ওয়ানডে (হায়দ্রাবাদ)

২১ জানুয়ারি ২য় ওডিআই (রায়পুর)

২৪ জানুয়ারি ৩য় ওডিআই (ইন্দোর)

২৭ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি (রাঁচি)

২৯ জানুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি (লখনউ)

১ ফেব্রুয়ারি ৩রা টি-টোয়েন্টি (আহমেদাবাদ)

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026