খেলা

IND Vs AUS: অস্ট্রেলিয়ার ‘বড় শত্রুর’ ভারতীয় দলে প্রবেশ! একাই করবেন ধ্বংসলীলা

শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজ শেষ হতে না হতেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মোটের উপর দুর্দান্ত পারফরম্যান্স করেছে ভারতীয় দল। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার ম্যাচের টেস্ট সিরিজ ভারতের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে পরাস্ত করতে না পারলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে টিম ইন্ডিয়া।

আগামীকাল থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যে নাগপুরের গ্রাউন্ড সেজে উঠতে শুরু করেছে। চলতি সফরে ভারতের বিপক্ষে চারটি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। তবে ভারতীয় দলে এমন একটি পরিবর্তন আসতে চলেছে যাতে রীতিমতো ভয় পাচ্ছে টিম অস্ট্রেলিয়া। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

উল্লেখ্য, ২০২২ সালে এশিয়া কাপের মধ্যভাগে গভীর চোট পান রবীন্দ্র জাদেজা। যে কারণে এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচ খেলে দেশে ফিরে আসতে হয় তাকে। এমনকি গুরুতর চোট পাওয়ার কারণে খেলতে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসর। উল্লেখ্য, এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ডান হাঁটুতে চোট পেয়েছিলেন ভারতের এই তারকা ক্রিকেটার। তবে সমস্ত বাধা নিষেধ কাটিয়ে আগামীকাল অস্ট্রেলিয়াকে ধ্বংস করতে মাঠে নামবেন স্যার রবীন্দ্র জাদেজা। আপনাদের জানিয়ে রাখি, ঘরের মাটিতে বল এবং ব্যাট হাতে তার মত সফল ক্রিকেটারের সংখ্যা ভারতীয় ক্রিকেট ইতিহাসে অনেক কম রয়েছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএস ভরত (উইকেটরক্ষক), ঈশান কিশান (উইকেটরক্ষক), সূর্য কুমার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মোহম্মদ সামি, মোহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026