ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

PhonePe এবং Google Pay কি বন্ধ হয়ে যাবে? রেজার পে, ক্যাশফ্রির মতো নতুন পেমেন্ট নিয়ে এল RBI

আজকের ডিজিটাল যুগে বেশিরভাগ মানুষ গুগল পে এবং ফোনপে ব্যবহার করে থাকে। যার কারণে এই কোম্পানিদুটি এখন ভারতের সবথেকে বড়9 upi কোম্পানি। কিন্তু এখন এই দুটি কোম্পানির জন্য বিপদ হতে পারে কারণ আরবিআই (রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) রেজারপে এবং ক্যাশফ্রিকে ছাড় দিয়েছে। আরবিআই এবারে এই দুই কোম্পানির পেমেন্ট এগ্রিগেটর লাইসেন্স বাতিল করার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে।

এবারে, এই কোম্পানিগুলো অনলাইন পেমেন্টের জন্য ব্যবসায়ীদের সাথে টাইআপ করতে পারবে। অর্থাৎ এখন দোকানে এই কোম্পানিগুলোর QR কোড আপনাকে নজরে আসবে। যা আগে এমন ছিল না। এই সিদ্ধান্ত আরবিআই প্রায় ১ বছর পর নিয়েছে। এর ফলে অন্যান্য কোম্পানিগুলোর চাপ অবশ্যই বাড়তে পারে।

এতদিন পর্যন্ত আরবিআই নতুন ব্যবসায়ীদের এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করার অনুমতি দেওয়া থেকে বিরত ছিল। কিন্তু এখন অবশেষে এই অনুমতিও দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে রেজারপে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও শেয়ার করেছে। এতে কোম্পানিটি জানিয়েছে যে তাদেরও পেমেন্ট এগ্রিগেটর হিসেবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। এটা এই কোম্পানির জন্য বেশ ইতিবাচক একটা সুখবর।

PA লাইসেন্স পাওয়ার পর এখন এই কোম্পানিগুলো যেকোনো মোড ব্যবহার করে পেমেন্ট অর্জন করতে পারবে। অর্থাৎ এই কোম্পানিগুলো নেটব্যাঙ্কিং, ইউপিআই বা ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করতে পারবে। অন্যদিকে ব্যবসায়ীদের এবং ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে নিজের পেমেন্ট সিস্টেম তৈরি করারও কোনো প্রয়োজন নেই। এমন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত দুটি কোম্পানিকে বড় স্বস্তি দিতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026