ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মিউচুয়াল ফান্ডে নগদের অভাব, ৫০ হাজার কোটি টাকা সাহায্য করবে RBI

লকডাউনের মাঝে মিউচুয়াল ফান্ড গুলিকে বাঁচাতে বড় উদ্যোগ নিলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। মিউচুয়াল ফান্ডের নগদের অভাব পূরণে ৫০ হাজার কোটি টাকার সাহায্য ঘোষণা করলো রিজার্ভ ব্যাংক। লগ্নিকারীদের মধ্যে দ্রুত ঋণপত্র বা ডেট ফান্ড বিক্রি করার হিড়িক পরে গিয়েছে, আর এই সময়েই রিজার্ভ ব্যাংকের এই ঘোষণা। মিউচুয়াল ফান্ড গুলির জন্য রিজার্ভ ব্যাংকের এই ঘোষণার পরই চাঙ্গা হয়েছে শেয়ার বাজার। এই ঘোষণার পরই আজ শেয়ার বাজার বেড়েছে ৭৫০ পয়েন্ট।

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে জারি হয়েছে লকডাউন। আর লকডাউন জারি হওয়ার পর থেকেই সমগ্র বিশ্বের শেয়ার বাজারে নেমেছে ধস। আর এর সরাসরি প্রভাব পড়েছে মিউচুয়াল ফান্ডে। গত সপ্তাহে মার্কিন সংস্থা ফ্র্যাঙ্কলিন টেম্পলটন ভারতীয় বাজারে ছটি মিউচুয়াল ফান্ড প্ৰকল্প ফ্রিজ করার পরেই বিনিয়োগকারীদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। দ্রুত ইউনিট বা ‘হোল্ডিং’ বিক্রি শুরু হয়ে যায়। ফলে মিউচুয়াল ফান্ড সংস্থা গুলি নগদের জোগান দিতে হিমশিম খেয়ে যায়। এরপরই মিউচুয়াল ফান্ড গুলিকে বাঁচাতে আসরে নামতে হয় রিজার্ভ ব্যাংককে।

আজ রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে যে, ২৭শে এপ্রিল অর্থাৎ আজ থেকে ১১ই মে পর্যন্ত চালু থাকবে রিজার্ভ ব্যাংকের এই সাহায্য। এক্ষেত্রে রিজার্ভ ব্যাংক, ব্যাংকগুলিকে কম সুদে ঋণ দেবে রিজার্ভ ব্যাংক। সেই ঋণের অর্থ ব্যবহার করে মিউচুয়ার ফান্ডের অধীনস্থ বিভিন্ন বন্ড, ডিবেঞ্চারে প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করবে ব্যাংকগুলি। এর আগে রিজার্ভ ব্যাংকের তরফে আর্থিক পরিস্থিতি সামাল দিতে ব্যাংক ও NBFC গুলিকে ৫০ হাজার কোটি টাকার সাহায্য করা হবে বলে জানানো হয়েছিল। এছাড়াও NABARD কে ২৫ হাজার কোটি টাকার সাহায্য করা হবে বলেও জানানো হয়েছিল। এবার মিউচুয়াল ফান্ড গুলিকে বাঁচাতে এগিয়ে এলো রিজার্ভ ব্যাংক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026